কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

এটা যেনতেন নির্বাচন নয়, দেশের ভাবমূর্তি ফিরিয়ে আনার নির্বাচন : ইসি সানাউল্লাহ

কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় বক্তব্য দেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি : কালবেলা
কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় বক্তব্য দেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি : কালবেলা

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়; এটি দেশের গণতান্ত্রিক উত্তরণ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি পুনরুদ্ধারের নির্বাচন। অতীতের নির্বাচনগুলো নিয়ে নানা সমালোচনা থাকলেও এবার একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়াই লক্ষ্য।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে সাধারণ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ঢাকা ও চট্টগ্রামের পর সবচেয়ে বেশি সংসদীয় আসন কুমিল্লা জেলায়। ফলে এখানে নির্বাচনী কার্যক্রমের পরিধি ও কর্মব্যস্ততা তুলনামূলকভাবে বেশি। এ কারণে জেলা প্রশাসন, নির্বাচন অফিস এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় আনাই আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান লক্ষ্য হবে। এছাড়াও ভোটকেন্দ্রগুলো শতভাগ সিসিটিভি ফুটেজের আওতায় রাখতে হবে।

কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজা হাসানের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল, ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ, কুমিল্লা সেনানিবাসের ২৩ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ, র‍্যাব-১১ কুমিল্লার অধিনায়ক মিঠুন কুমার কুন্ডু, এনএসআইয়ের যুগ্ম পরিচালক মো. আবু আবদুল্লাহ, ডিজিএফআইয়ের উপপরিচালক কাজী রাজীব রুবায়েতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১০

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১১

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১২

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১৩

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৫

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৬

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৭

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৮

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৯

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

২০
X