লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

কে কাকে দিয়ে ক্ষমতায় আসবেন সেই প্রতিযোগিতা ভুলে যান : রেজাউল করিম

লক্ষ্মীপুরে জামায়াতের যুব দায়িত্বশীল সমাবেশে বক্তব্য দেন ড. মুহাম্মদ রেজাউল করিম। ছবি : কালবেলা
লক্ষ্মীপুরে জামায়াতের যুব দায়িত্বশীল সমাবেশে বক্তব্য দেন ড. মুহাম্মদ রেজাউল করিম। ছবি : কালবেলা

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘যেনতেন পদ্ধতির নির্বাচন ভুলে যান। কে কাকে দিয়ে ক্ষমতায় আসবেন, সেই প্রতিযোগিতা ভুলে যান। প্রতিদিন জনপ্রিয়তা নামছে, এজন্য কেউ কেউ ভাবছেন দ্রুত নির্বাচন হলে ভালো। দেরি হলে জনপ্রিয়তা নামতে নামতে মাটির তলানিতে চলে যাবে। এজন্য দ্রুত নির্বাচন চায়।’

শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় জামায়াতের যুব বিভাগ লক্ষ্মীপুর শহর শাখার উদ্যোগে আয়োজিত যুব দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর টাউনহল মিলনায়তনে এ আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, ‘আমরা বলি দ্রুত নয়, ফেব্রুয়ারিতেই হোক, কিন্তু সংস্কার হতে হবে, ফ্যাসিবাদের বিচার হতে হবে। নতুন করে যারা মুজিববন্দনা শুরু করেছে, তাদের গ্রেপ্তার করতে হবে।’

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশে রেজাউল করিম বলেন, ‘ড. ইউনূস সাহেব আপনি ভুলে গেছেন, আপনি শহীদদের রক্তের পতাকার ওপর দাঁড়িয়ে শপথ গ্রহণ করেছিলেন। একটি দলের এজেন্ডা বাস্তবায়নে জুলাই ঘোষণাপত্র পড়ে গোটা জাতিকে আপনি হতাশ করেছেন। জুলাই সনদ তার আইনের ভিত্তির মাধ্যমে যদি ড. ইউনূস সাহেব দিতে ব্যর্থ হন, সেদিন থেকেই দ্বিতীয় বিপ্লবের সূচনা হবে।’

তিনি আরও বলেন, ‘লক্ষ্মীপুরে কিন্তু এক দিন আগে বিপ্লব হয়েছিল। সুতরাং জুলাই বিপ্লব, জুলাই সনদের ঘোষণা, প্রতিকার, স্পিরিট যদি ইউনূস সাহেব ধারণ করতে ব্যর্থ হন, কারও রক্তচক্ষুকে আপনি যদি ভয় পান, তাহলে মনে রাখবেন—এই লক্ষ্মীপুরের মাটি থেকেই এক দিন আগে আন্দোলন শুরু হবে।’

লক্ষ্মীপুর যুব বিভাগের সভাপতি মো. নাছির উদ্দিনের ব্যবস্থাপনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহ, সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, সেক্রেটারি হারুনুর রশিদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X