গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৪:৪০ এএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৭:৩৩ এএম
অনলাইন সংস্করণ

লুকিয়ে রাখা আরও ৫ হাজার ঘনফুট সাদা পাথর উদ্ধার 

লুট হওয়া সাদা পাথর উদ্ধার করেছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন। ছবি : কালবেলা
লুট হওয়া সাদা পাথর উদ্ধার করেছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন। ছবি : কালবেলা

সিলেটের গোয়াইনঘাটের বিন্নাকান্দি গ্রাম থেকে সাদাপাথর থেকে লুট হওয়া আড়াই হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে প্রশাসন। পাশাপাশি জাফলং জিরো পয়েন্ট থেকে লুট হওয়া আড়াই হাজার ঘনফুট পাথরও জব্দ করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলা ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি গ্রামের গাংপাড় রাস্তার পাশ থেকে এ পাথর জব্দ করা হয়।

এদিকে জাফলং জিরো পয়েন্ট থেকে লুট হওয়া জাফলংয়ের বিয়াই রেস্টুরেন্টের পেছন থেকে আড়াই হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

জানা যায়, শনিবার (১৬ আগস্ট) দুপুরে গোপন সংবাদে সাদা পাথর মজুত আছে এমন খবর পেয়ে উপজেলার বিন্নাকান্দি গ্রামে গাংপাড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিলেটের কোম্পানীগঞ্জ সাদাপাথর থেকে লুট হওয়া আড়াই হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়। এগুলো সাদাপাথরে ফেরত পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ ছাড়া একই দিন বিকেলে উপজেলার জাফলং জিরো পয়েন্ট থেকে লুট হওয়া জাফলংয়ের বিয়াই রেস্টুরেন্টের পেছন থেকে আরও আড়াই হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়।

অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিন্নাকান্দি থেকে আড়াই হাজার ঘনফুট সাদা পাথর জব্দ করেছি। এগুলো সাদাপাথরে ফেরত পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া জাফলং থেকে লুট হওয়া জাফলং বেয়াই রেস্টুরেন্টের পাশ থেকে আরও আড়াই হাজার ঘনফুট পাথর জব্দ করেছি।

তিনি বলেন, জাফলং থেকে লুট হওয়া পাথর গত তিন দিনে এ পর্যন্ত সর্বমোট ১১ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা করা হয়েছে। এর মধ্যে সাড়ে ৮ হাজার ঘনফুট পাথর সস্থানে প্রতিস্থাপন করা হয়েছে। আজকের আড়াই হাজার ঘনফুট জব্দ করা পাথরও জাফলং জিরো পয়েন্টে প্রতিস্থাপনে ব্যবস্থা গ্রহণ করেছি এবং পাথর উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X