কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৭:৫৮ এএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৮:১৬ এএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে আগুনে পুড়ল ৪টি ঝুট গুদাম

গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড। ছবি : কালবেলা
গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড। ছবি : কালবেলা

গাজীপুরের হায়দারাবাদ এলাকায় ঝুটের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে চারটি গুদাম ও গুদামের ভেতরে থাকা বিপুল মালপত্র পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৬ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে হায়দাবারাদ এলাকার ঝুট ব্যবসায়ী কাইয়ুমের গুদাম থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন পাশের মিজান ও আব্দুল আজিজের গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

পরে আগুনের ব্যাপকতা বাড়ায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটিসহ মোট পাঁচটি ইউনিট একযোগে অগ্নিনির্বাপণের কাজ শুরু করে। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় সাড়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, আগুন যেন পাশের বাসাবাড়ি এবং অন্যান্য গুদামে ছড়িয়ে না পড়ে সেটাকে অগ্রাধিকার দিয়ে অগ্নিনির্বাপণ কাজ করা হয়। তবে গুদামের ভেতর ফেব্রিকসসহ দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X