রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০১:৫০ এএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৭:৫৬ এএম
অনলাইন সংস্করণ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনশনকারী ৩ শিক্ষার্থী অসুস্থ

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ নির্বাচন যুক্ত করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে আমরণ অনশনে থাকা তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার (১৭ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে অসুস্থ হয়ে পড়েন সমাজবিজ্ঞান বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসান জয়, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী মাহিদুল ইসলাম মাহিদ, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থীর রুম্মানুল ইসলাম রাজ। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে চাইলে তারা যেতে রাজি হননি। এতে তাদের সেখানেই স্যালাইন লাগিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে ।

এদিকে রাত সাড়ে ১১টার দিকে অনশনরত শিক্ষার্থীদের খোঁজখবর নিতে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী, রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ, প্রক্টর ড. ফেরদৌস রহমান ও ছাত্র উপদেষ্টা ইলিয়াস প্রামাণিকসহ কয়েকজন শিক্ষক।

আন্দোলনকারী শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার করে অবস্থান কর্মসূচি করতে অনুরোধ জানান তারা। কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে আমরণ অনশনে অনড় থাকবেন বলে জানান। পরে চিকিৎসক ডেকে এনে সেখানেই তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ নির্বাচনের ধারা সংযুক্ত না থাকায় নির্বাচন আয়োজন করা যাচ্ছে না। আইন সংশোধন হলে চলতি বছরের নভেম্বরের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন সম্ভব। তিনি বলেন, শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমি একমত। আইন সংশোধন করতে গেলে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করতে হয়, যা সময়সাপেক্ষ। কিন্তু এটা যাতে ধীরগতিতে না হয়, আমি ইউজিসির সঙ্গে কথা বলেছি।

এর আগে সকাল ১১টার থেকে বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ নির্বাচন সংযুক্ত করা ও আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে কয়েকজন শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের উত্তর গেটে সামনে অনশনে বসেন। বিকেলের দিকে আরও বেশ কিছু শিক্ষার্থী তাদের সঙ্গে যোগ দেন।

এদিকে আন্দোলনে সংহতি জানিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা।

অনশনকারী শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছেন। দ্রুত সময়ের মধ্যে দাবি আদায়ে ব্যবস্থা নিতে না দেখি তবে এই রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে আরেকটি আন্দোলনের সূচনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১০

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

১১

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

১২

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

১৩

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

১৪

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

১৫

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১৬

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৭

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১৮

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৯

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

২০
X