সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

৪০ ঘণ্টা ধরে অনশনে স্কুলশিক্ষক

ইংরেজির শিক্ষক আক্তারুল ইসলাম। ছবি : কালবেলা
ইংরেজির শিক্ষক আক্তারুল ইসলাম। ছবি : কালবেলা

চাকরি স্থায়ীকরণের দাবিতে টানা ৪০ ঘণ্টা ধরে আমরণ অনশনে বসে আছেন সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ইংরেজির শিক্ষক আক্তারুল ইসলাম। কোনো নোটিশ ছাড়াই চাকরি থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে অনশন শুরু করেন তিনি।

৪০ ঘণ্টা পেরিয়ে গেলেও তার দাবি এখনো লিখিতভাবে মানেনি বলে অভিযোগ করেন আক্তারুল। ক্রমেই তার শারীরিক অবস্থা দুর্বল হয়ে পড়ছে।

আক্তারুল ইসলাম বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিকতা ও অ্যাকাডেমিক স্বাধীনতা নেই। মালিকের ব্যক্তিগত নির্দেশেই সব সিদ্ধান্ত নেওয়া হয়। পরীক্ষায় অনিয়ম, জালিয়াতি, ভুয়া ফল, শিক্ষকদের ওপর অতিরিক্ত কাজ— সবই মালিকপক্ষের ইচ্ছেমতো চলে’।

তিনি আরও বলেন, ‘মালিকপক্ষ একই সঙ্গে অধ্যক্ষের দায়িত্ব পালন করে পুরো প্রশাসন ব্যক্তিগত নিয়ন্ত্রণে রেখেছে, যা আইনবিরুদ্ধ। আমি চাই সাতক্ষীরার শিক্ষার্থীরা ভালো ইংরেজি শিখুক, পৃথিবীতে দেশের নাম উজ্জ্বল করুক। কিন্তু অন্যায়ের কারণে আমাকে শিক্ষার্থীদের কাছ থেকে দূরে যেতে হচ্ছে’।

ইংরেজি এ শিক্ষক বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাব।

সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সাতক্ষীরা সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল খায়ের বলেন, এ বিষয়ে আমার জানা নেই। তাছাড়া প্রাইভেট প্রতিষ্ঠানেগুলো আমাদের বাইরে। তারা তাদের মতো করে পরিচালনা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

আজকের নামাজের সময়সূচি

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১২

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৩

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৫

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৭

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৮

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৯

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

২০
X