দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৭:৫৬ এএম
অনলাইন সংস্করণ

পদ্মায় পানি স্থিতিশীল, দুর্ভোগ কমেনি বানভাসিদের

কুষ্টিয়ার দৌলতপুরে বন্যা কবলিত চরাঞ্চল। ছবি : কালবেলা 
কুষ্টিয়ার দৌলতপুরে বন্যা কবলিত চরাঞ্চল। ছবি : কালবেলা 

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে পানি স্থিতিশীল থাকলেও দুর্ভোগ কমেনি ৩৫টি গ্রামের পানিবন্দি ৬০ হাজার মানুষের। দীর্ঘদিন পানির মধ্যে আটকে থাকায় দেখা দিয়েছে চরম খাদ্যসংকট, সুপেয় পানির অভাব ও গবাদি পশুর খাদ্যের সংকট।

পাবনা ওয়াটার হাইড্রোলজি বিভাগের তথ্যমতে, হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি ১০ সেন্টিমিটার কমে বর্তমানে ১২ দশমিক ৮৩ সেন্টিমিটারে প্রবাহিত হচ্ছে। যা গত শনিবার বিকেল পর্যন্ত পানি না বাড়লেও বিপৎসীমার মাত্র ০.৮৮ মিটার নিচে ছিল। উপজেলার চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের অন্তত ৩৫টি গ্রামের প্রায় ৬০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। দুই ইউনিয়নের ১৭টি প্রাথমিক বিদ্যালয়, ৪টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১টি মাদ্রাসায় পাঠদান বন্ধ রয়েছে। তলিয়ে গেছে চলাচলের রাস্তা, বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা।

এদিকে পানির সঙ্গে সঙ্গে বেড়েছে পোকামাকড় ও সাপের উপদ্রব। এরই মধ্যে রাসেল ভাইপারের কামড়ে নুর ইসলাম (৩৪) নামে এক যুবক হাসপাতালে ভর্তি রয়েছেন। পদ্মা তীরবর্তী ফিলিপনগর ও মরিচা ইউনিয়নে নদীভাঙনের আশঙ্কা রয়েছে।

দৌলতপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যাকবলিত এলাকায় ত্রাণ সহায়তা হিসেবে সরকার এরই মধ্যে ২০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে। রামকৃষ্ণপুর ইউনিয়ন চেয়ারম্যান সিরাজ মণ্ডলের মাধ্যমে ৫ টন ও চিলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নানের মাধ্যমে ১০ টন চাল বিতরণ করা হয়েছে। এ ছাড়া শুকনো খাবার ও অন্যান্য ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মণ্ডল বলেন, আমি ৫ টন চাল পেয়েছি এবং তা দুর্গতদের মধ্যে বিতরণ করেছি। পদ্মায় নতুন করে পানি না বাড়লেও দুর্ভোগ কাটছে না।

চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল মান্নান বলেন, মানুষ বর্তমানে খাদ্য ও সুপেয় পানির চরম সংকটে রয়েছে। গবাদি পশুর খাবারেরও তীব্র অভাব দেখা দিয়েছে। এখন পর্যন্ত ১০ টন চাল বরাদ্দ পেয়ে তা বিতরণ করেছি।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী কালবেলাকে বলেন, আমরা এখন পর্যন্ত ২০ টন চাল পেয়েছি এবং তা পর্যায়ক্রমে বিতরণ করছি। প্রয়োজন হলে বরাদ্দ বাড়ানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

টিকটক করায় স্ত্রীকে হত্যা

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

১০

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

১১

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১২

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১৩

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

১৪

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

১৫

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১৬

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১৭

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১৮

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১৯

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

২০
X