‎পাবনা প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

অসম্ভবকে সম্ভব করেছে দেশের ছাত্র-জনতা : শিমুল বিশ্বাস

শিল্পীদের সঙ্গে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অতিথিরা। ছবি : কালবেলা
শিল্পীদের সঙ্গে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অতিথিরা। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, ৩৬ জুলাইয়ের আন্দোলনে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে দেশের মানুষের মুক্তি মিলেছে। অসম্ভবকে সম্ভব করেছে দেশের ছাত্র-জনতা।

তিনি বলেন, সব শ্রেণির মানুষই জীবন দিয়েছে। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় হলো এমন একটি দেশে আমরা বাস করি যেখানে মৃত্যুর পরও লাশের পরিচয়ও পাওয়া যায় না। মাসের পর মাস মর্গে মরদেহ পড়ে আছে। আবার অনেকের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে।

‎সোমবার (১৮ আগস্ট) বিকেলে পাবনা শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদ (জাসাস) পাবনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক মন্ত্রণালয় কর্তৃক ৪৮ জন দুস্থ শিল্পীকে অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শিমুল বিশ্বাস বলেন, জুলাই আন্দোলনে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। লাশ গাড়িতে তুলে পুড়িয়ে দিয়েছে। অনেককে গুম করা হয়েছে। মতের বাইরে গেলেই তাকে জুলুম নির্যাতন করা হতো। সীমাহীন নির্যাতন সহ্য করতে হয়েছে দেশের মানুষকে। এখনো ঢাকা মেডিকেলর মর্গে লাশ পড়ে আছে পড়ে আছে ছয়জনের পরিচয় পাওয়া যায়নি।

‎ফ্যাসিবাদী আমলে সাংস্কৃতিক কর্মীদের ওপর হাসিনার জুলুম নির্যাতনের কথা তুলে ধরে তিনি আরও বলেন, ওই আমলে সাংস্কৃতিক কর্মীদের ওপর লাগাতার হুলিয়া জারি করা হয়েছিল। কোনো শিল্পী যদি খুনি হাসিনার বিপক্ষে কোনো গান রচনা করত তাহলে তাকে নানাভাবে নাজেহাল করা হতো। অনেককে সাইট করে রাখত। তারা যাতে জাতীয়তাবাদীর পক্ষে গান না করতে পারে সেই সব পদক্ষেপ নিতো। আওয়ামীপন্থি শিল্পীদের সুযোগ সুবিধা দেওয়া হতো।

‎নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী বলেন, আমাদের ভাগ্য পরিবর্তন করতে হলে নিজেকে করতে হবে। সাধনা ও ত্যাগ স্বীকারের মানসিকতা থাকতে হবে। নৈরাজ্য ও ভীতি সৃষ্টি করা যাবে না। সবাইকে লিডারশিপ ধারণ করার মত উদারতা থাকতে হবে।

‎পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, সাংস্কৃতিক কর্মীরা অবহেলিত থাকে। এসব সাধারণ মানুষই অসাধারণ দেশ গড়ে তুলতে সহায়তা করে। আমরা খুঁজে খুঁজে অনেক মানুষকে সহায়তা দিয়েছি। বন্যাকবলিত মানুষের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। ফসলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ৩০ কেজি করে চাল দেওয়া হয়েছে। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে আমরা কাজ করছি।

জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদ (জাসাস) পাবনা জেলার সভাপতি খালেদ হোসেন পরাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ভূইয়ার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ইথুন বাবু, পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ মাসুম বগা, বিশিষ্ট কণ্ঠশিল্পী মৌসুমী ও আকলিমা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১১

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১২

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৩

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৪

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৫

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৬

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৭

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৯

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

২০
X