বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

রুমায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তিনজন আটক

বান্দারবান জেলার ম্যাপ। ছবি : কালবেলা
বান্দারবান জেলার ম্যাপ। ছবি : কালবেলা

বান্দরবানের রুমা উপজেলায় এক পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। বুধবার (২০ আগস্ট) ভোররাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ক্যহ্লাওয়াং মারমা, উহাইসিং মারমা ও ক্যসাইওয়াং মারমা। তাদের সবারর বাড়ি পাইন্দু ইউনিয়নের পাইন্দু হেডম্যান পাড়ায়।

পরিবারের সদস্যরা জানান, লেখাপাড়ার সুবির্ধাতে অন্য বান্ধবীদের সঙ্গে পরিত্যক্ত একটি স্কুলে ওই মেয়ে থাকত। তবে মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কথা আছে বলে চার যুবক ওই পরিত্যক্ত স্কুল থেকে তাকে নিয়ে যায়। পরে একটি ক্লিনিকের পেছনে নিয়ে গিয়ে পাঁচজন পালাক্রমে ধর্ষণ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধর্ষণের ঘটনা জানাজানি হওয়ার পর মঙ্গলবার রাতে ওই ইউনিয়নের জনপ্রতিনিধিদের নিয়ে সালিশ বৈঠক হয়। সালিশে অভিযুক্ত ব্যক্তিরা ছাত্রীর পরিবারকে ১০ হাজার টাকা চিকিৎসা খরচ এবং ৫০ হাজার টাকা জরিমানা পরিশোধ করবেন এমন সিদ্ধান্ত হয়। ধর্ষণের অভিযোগ সালিশের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টার বিষয়টি জানাজানি হলে যৌথবাহিনী অভিযান চালিয়ে ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিদের তিনজনকে আটক করে।

রুমা থানার ওসি মো. সোহরাওয়ার্দি বলেন, তিনজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১০

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১১

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১২

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৩

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৪

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৫

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৬

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৭

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৮

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৯

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

২০
X