সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

কালুখালী জংশনে থামবে বেনাপোল এক্সপ্রেস, স্থানীয়রা উচ্ছ্বসিত 

রাজবাড়ির কালুখালী জংশন। ছবি : সংগৃহীত
রাজবাড়ির কালুখালী জংশন। ছবি : সংগৃহীত

বেনাপোল-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস রাজবাড়ির কালুখালী জংশনে (ক্রসিং স্টেশন) যাত্রাবিরতির অনুমোদন পেয়েছে।

বুধবার (২১ আগস্ট) রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন-৫ শাখার এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব দিপন দেবনাথ স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, রাজবাড়ি জেলার কালুখালী উপজেলার সর্বস্তরের জনগণের দাবির প্রেক্ষিতে কালুখালী জংশন স্টেশনে ৭৯৫/৭৯৬ আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনটির যাত্রাবিরতি প্রাথমিকভাবে ২ মিনিট প্রদান করা হয়েছে।

যাত্রাবিরতি প্রদানের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক বরাবর অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে জেলা প্রশাসক রাজবাড়ি চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, কালুখালী জংশন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রেলস্টেশন। এখানে বেনাপোল এক্সপ্রেসের যাত্রাবিরতি অনুমোদনের মাধ্যমে স্থানীয় যাত্রীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো কালুখালীবাসীর। এ খবর ছড়িয়ে পরায় কালুখালী উপজেলাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১১

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১২

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৩

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৪

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১৫

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১৬

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৮

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

১৯

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

২০
X