মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০২:৫২ এএম
আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৮:০৯ এএম
অনলাইন সংস্করণ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারও দুর্ঘটনা, নিহত আরও ৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে। ছবি : সংগৃহীত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে। ছবি : সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিন মোটরসাইকেল আরোহী। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে শ্রীনগর থেকে নিমতলাগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে মাওয়াগামী একটি প্রাইভেটকার তাদের চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।

এর আগে সকালের দিকে এক্সপ্রেসওয়েতে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে গেলে তিনজন নিহত এবং একজন আহত হন।

পুলিশ জানায়, রেজিস্ট্রেশনবিহীন পালসার মোটরসাইকেলে চারজন আরোহী ছিলেন। প্রবল বৃষ্টির কারণে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারটি তাদের ওপর উঠে যায় এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনাস্থলেই মারা যান আওলাদ হোসেন (২১) ও হাবিল (২২)। গুরুতর আহত অবস্থায় কাইয়ুম (২২) ও ইমন (২৩)-কে স্থানীয় নিমতলা আইডিয়াল ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক কাইয়ুমকে মৃত ঘোষণা করেন। আহত ইমনকে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের বাড়ি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার রওশুনিয়া খিলাপাড়া গ্রামে। আওলাদের বাবা আনোয়ার হোসেন, কাইয়ুমের বাবা মঙ্গল মিয়া, হাবিলের বাবা মো. হাশেম এবং আহত ইমনের বাবা বাচ্চু মিয়া।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম সিদ্দিকী জানান, দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকারটি শনাক্তের চেষ্টা চলছে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করি। প্রচণ্ড বৃষ্টির কারণেই মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারান।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমল তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১০

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১১

যুবদল নেতা বহিষ্কার

১২

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৩

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১৪

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৫

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১৬

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১৭

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

১৮

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

১৯

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

২০
X