বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৭:৪৬ এএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৮:০২ এএম
অনলাইন সংস্করণ

ভারতে মুহূর্তেই পুড়ে ছাই যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা

ভারতে মুহূর্তেই পুড়ে ছাই যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা
আগুন লেগে মুহূর্তেই সম্পূর্ণ পুড়ে যায় ভলভো বাসটি। ছবি : সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি ভলভো বাসে আগুন লেগে সেটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার ভোরে হায়দরাবাদ-বেঙ্গালুরু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ‘কাবেরি ট্রাভেলস’-এর একটি প্রাইভেট ভলভো বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। কয়েক মিনিটের মধ্যেই পুরো বাসটিতে পুড়ে ছাই হয়ে যায়।

কুরনুলের পুলিশ সুপার বিক্রান্ত প্যাটেল এনডিটিভিকে জানান, ‘এটি একটি এসি বাস ছিল। ফলে আগুন লাগার পর যাত্রীরা দরজা খুলে বের হতে পারেননি। যারা জানালার কাচ ভেঙে বের হতে পেরেছেন, তারাই বেঁচে গেছেন।’

তিনি বলেন, বাসটিতে দুই চালকসহ মোট ৪০ আরোহী ছিলেন। এ পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন এখন নিয়ন্ত্রণে।’

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার ও অগ্নিনির্বাপণ অভিযান চালাচ্ছেন। এখন পর্যন্ত মৃতের সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন।

এর আগে, গত ১৪ অক্টোবর রাজস্থানের থাইয়াত গ্রামে জয়সালমের থেকে যোধপুরগামী একটি বাসে আগুন ধরে ২২ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে তিনটি শিশুও ছিল।

ওই ঘটনায়ও বাসের এয়ারকন্ডিশন ইউনিটে শর্টসার্কিট হয়ে গ্যাস লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল বলে ধারণা করা হয়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব: রাকসু ভিপি

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

১০

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১২

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১৩

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৪

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৫

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৬

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৭

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৮

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৯

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

২০
X