মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ১১:২৯ এএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ১১:৪৪ এএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে বাসচাপায় অটোচালকসহ নিহত ৩

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

নরসিংদীর মাধবদীতে যাত্রীবাহী বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীর রাইনাদি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মাধবদীর রাইনাদি এলাকার রবিউল্লাহ এর ছেলে অটোরিকশা চালক ফাহিম মিয়া (২৮), অটোরিকশার যাত্রী আলতাফ হোসেনের ছেলে সাব্বির (২৫) ও অজিবর মিয়ার ছেলে সিয়াম (২২)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে সিলেটগামী লাকি পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস মহাসড়কের রাইনাদী এলাকা অতিক্রম করছিলেন। এসময় মাধবদী থেকে আসা যাত্রীবাহী ব্যাটারিচালিত একটি অটোরিকশা মহাসড়ক পারাপার হচ্ছিল। এসময় দ্রুতগামী বাসটি অটোরিকশাটিকে চাপা দিয়ে হেঁচড়ে সামনে নিয়ে যায়। এতে অটোরিকশাটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই সিয়াম নামে এক যাত্রী মারা যায়। স্থানীয়রা বাকিদের উদ্ধার করে প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকায় নেওয়ার পথে অটোরিকশা চালক ফাহিম এবং ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই সাব্বির মারা যায়।

এ বিষয়ে ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, রাতে বাসচাপায় দুজন মারা গেছে। আরেকজনের মৃত্যুর খবর আমরা এখন পাইনি, এ বিষয়ে খবর নেওয়া হচ্ছে। আর ঘাতক বাসকে আটক করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X