শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৯:২৬ এএম
অনলাইন সংস্করণ

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে প্রাণ গেল মা-মেয়ের

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়া দূরপাল্লার বাস সেঁজুতি ট্রাভেলস। ছবি : কালবেলা
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়া দূরপাল্লার বাস সেঁজুতি ট্রাভেলস। ছবি : কালবেলা

সুনামগঞ্জের পর্যটন স্পট টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা-মেয়ে নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারসংলগ্ন ইনাতনগর রাস্তার প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামের আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘোরার জন্য ঢাকা থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের ১১ উচ্চপদস্থ কর্মকর্তা সপরিবারে দূরপাল্লার বাস সেঁজুতি ট্রাভেলসে রওনা দেন। বাসটি শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ইনাতনগর গ্রামের রাস্তার প্রবেশমুখে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খাদে উল্টে পড়া বাসচাপায় ঘটনাস্থলেই মনজুরা আক্তার ও তার মেয়ে আয়েশা সিদ্দিকার মৃত্যু হয়।

এ ঘটনায় বাসে থাকা অন্তত ১০ যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে প্রাথমিক চিকিৎসা নেন আহতরা।

খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে। ঘটনাস্থলে পৌঁছায় শান্তিগঞ্জ থানা পুলিশ ও জয়কলস হাইওয়ে থানা পুলিশের একটি টিম।

এ বিষয়ে জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী কালবেলাকে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাস খাদে পড়া অবস্থায় পেয়েছি। বাসের নিচে চাপা পড়া নিহতদের ফায়ার সার্ভিস টিম উদ্ধার করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১১

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১২

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৩

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৫

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৬

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৭

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৮

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৯

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

২০
X