কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

তিস্তা সেচ ক্যানেলে নেমে ২ শিশুর মৃত্যু 

গোসলে নেমে মৃত্যুর ঘটনায় নিহত শিশুর বাড়িতে এলাকাবাসীর ‍ভিড়। ছবি : কালবেলা
গোসলে নেমে মৃত্যুর ঘটনায় নিহত শিশুর বাড়িতে এলাকাবাসীর ‍ভিড়। ছবি : কালবেলা

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ রাজিব ডালিয়াটারি গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- ঢাকায় কাঁচামাল ব্যবসায়ী খাদেমুল ইসলামের ছেলে সোহাগ বাবু (১০) ও মৃত শফিকুল ইসলামের ছেলে সায়েম বাবু (৮)। তাদের মধ্যে সোহাগ বাবু দ্বিতীয় শ্রেণির এবং সায়েম বাবু প্রথম শ্রেণির ছাত্র।

কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেড বাবু জানান, আনুমানিক ১২টার দিকে তিস্তা সেচ ক্যানেলে দুজনই গোসল করতে নেমে চ্যানেলের আগাছা খড়ের ভেতরে দুজনেই আটকা পড়ে। এর কিছুক্ষণ পর একজনের শরীর ভেসে উঠলে স্থানীয় লোকজন দৌড়ে গিয়ে পানির উপরে ভাসমান শিশুটিকে উপরে উঠান এবং আর একজনকে খোঁজাখুঁজি করে তাকে খড়ের ভেতরে আটকা অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে দুজনকেই কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীলরতন দেব জানান, দুই শিশুকে হাসপাতালে আনা হয় ঠিকই কিন্তু পরীক্ষা করে আমরা বুঝতে পারি তারা আসার আগেই মারা গেছে।

এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম কালবেলাকে বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

১০

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

১১

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১২

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১৩

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১৪

ছুরিকাঘাতে লাদেন নিহত

১৫

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১৬

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১৭

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১৮

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৯

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

২০
X