আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০২:২১ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

দুই হাতে বল নিয়ে ঝুঁকিপূর্ণ ‘বাইক স্ট্যান্ট’, ভিডিও ভাইরাল

চলন্ত মোটরসাইকেলে দাঁড়িয়ে স্ট্যান্ট করেন ইলিয়াস সিকদার নামের যুবক। ছবি : কালবেলা
চলন্ত মোটরসাইকেলে দাঁড়িয়ে স্ট্যান্ট করেন ইলিয়াস সিকদার নামের যুবক। ছবি : কালবেলা

চট্টগ্রামের কর্ণফুলী টানেল এপ্রোচ সড়কে মোটরসাইকেল নিয়ে ঝুঁকিপূর্ণভাবে বাইক স্ট্যান্ট চালানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা যায় যুবকটি অত্যন্ত দক্ষতার সঙ্গে বাইক চালিয়ে প্রদর্শন করছে। এ সময় দৃশ্যটি দেখার জন্য অনেকেই বাইক নিয়ে পেছনে পেছনে দৌড়াতে থাকে।

শুক্রবার (২২ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তে টানেল সড়কে এপ্রোচ সড়কে এ ঘটনা ঘটে।

ওই যুবকের নাম ইলিয়াস সিকদার (৩০)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় বলে জানা যায়।

তবে ভাইরাল হওয়া ভিডিওতে নেটিজেনরা সাধারণত দুটি ভাগে মন্তব্য করেন। একটি অংশ ঘটনার ইতিবাচক ও অন্য অংশটি নেতিবাচক মন্তব্য করেন।

জানা গেছে, দেশের বিভিন্ন প্রান্তে বাইক স্ট্যান্ট হলেও কর্ণফুলী টানেল সড়কে এই প্রথম বাইক স্ট্যান্ট করা হয়। বন্ধুদের সঙ্গে চট্টগ্রামে ঘুরতে এসে ওই যুবক তার শখের বাইক নিয়ে কর্ণফুলী টানেল সড়কে বাইক স্ট্যান্ট করেন। এ সময় ওই যুবক চলন্ত মোটরসাইকেল দাঁড়িয়ে দুই হাতে বল নিয়ে খেলতে দেখা যায়। যুবকটি বাইক চালিয়ে সড়কে পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে। বাইকারটি স্ট্যান্ট চালানোর সময় গতি, ভারসাম্য এবং কৌশলের এক অপূর্ব সংমিশ্রণ দেখিয়েছেন। তার এই পারফরম্যান্স দেখে উপস্থিত জনসাধারণের প্রশংসা কুড়েন ওই বাইকার।

তবে ভাইরাল হওয়া এক ভিডিওতে নেটিজেনরা নানা মন্তব্য করে। লোকমান নামে এক ব্যক্তি মন্তব্য করেন, এটি বিপজ্জনক ভিডিও। টানেল সড়কের মতো গুরুত্বপূর্ণ সড়কে বাইক স্টান্ট করলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। নেজাম উদ্দিন নামের আরেক ব্যক্তি মন্তব্য করেন, দারুণ প্রতিভা, দারুণ স্কিল।

ভাইরাল ওই যুবক ইলিয়াছ বলেন, আমি বিভিন্ন এলাকায় বাইক স্ট্যান্ট করি তবে চট্টগ্রামে এই প্রথম বাইক স্ট্যান্ট করেছি।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, টানেল সড়কে যুবকের বাইক স্ট্যান্ট বিষয়ে খোঁজ নিয়ে দেখছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নিজেদের সিদ্ধান্ত জানাল অলিম্পিক কমিটি

১০

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

১১

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

১২

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

১৩

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

১৪

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

১৫

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৬

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

১৭

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

১৮

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

১৯

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

২০
X