শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ব্যবসায়ীর গোডাউনে মিলল টিসিবির বিপুল তেল

চট্টগ্রামের ফটিকছড়ি থেকে টিসিবির বিপুল তেল উদ্ধার। ছবি : কালবেলা
চট্টগ্রামের ফটিকছড়ি থেকে টিসিবির বিপুল তেল উদ্ধার। ছবি : কালবেলা

ফটিকছড়িতে এক ব্যবসায়ীর গোডাউন থেকে টিসিবির বিপুল সয়াবিন তেল জব্দ করেছে প্রশাসন। সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলার নানুপুর বাজারের মেসার্স কামাল স্টোরে অভিযান চালিয়ে এ তেল জব্দ করা হয়। এ সময় আটক করা হয় দোকান মালিক মোহাম্মদ ইকবালকে।

মেসার্স কামাল স্টোরের গোডাউনে অভিযান চালিয়ে ১ হাজার ২০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী।

তিনি কালবেলাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, নানুপুর বাজারের এক ব্যবসায়ী টিসিবির বিপুল পণ্য মজুত করে এবং সকালে বিভিন্ন স্থানে সরবরাহের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে অভিযান চালানো হয়।

অভিযানে ফটিকছড়ি থানা পুলিশ, আনসার বাহিনী, নানুপুর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশ অংশ নেন।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১০

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১১

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১২

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৩

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৪

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৫

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৬

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৭

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৮

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৯

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

২০
X