জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিকের বাড়িতে চুরি, স্বর্ণালংকারসহ ৫ লাখ টাকার ক্ষতি

জীবননগর থানা। ছবি : কালবেলা
জীবননগর থানা। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গার জীবননগরে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জীবননগর প্রতিনিধি আতিয়ার রহমানের বাড়িতে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক আতিয়ার রহমানের স্ত্রী ঘরে তালা দিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে যান। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন ঘরের দরজার তালা ভাঙা ও ভেতরের সমস্ত আসবাবপত্র এলোমেলো। পরে শোকেস থেকে নগদ ১ লাখ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে বলে নিশ্চিত হন।

খবর পেয়ে জীবননগর-দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান ও জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা দ্রুত অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের আশ্বাস দেন।

সাংবাদিক আতিয়ার রহমান জানান, আমি গরীব মানুষ। মেয়ের ভবিষ্যতের কথা ভেবে ১০-১২ বছর ধরে অল্প অল্প করে স্বর্ণালংকার তৈরি করেছিলাম। এর আগে গত মে মাসেও ওয়াজ মাহফিলে গেলে আমার বাড়ি থেকে ৬৩ হাজার টাকা চুরি হয়েছিল, যা আজও উদ্ধার হয়নি। আমার বিশ্বাস, সঠিকভাবে তদন্ত করলে পুলিশ চোরদের শনাক্ত করতে সক্ষম হবে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস কালবেলাকে বলেন, ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। খুব দ্রুত জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১০

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১১

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১২

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৩

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৪

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৫

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৬

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৭

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৮

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৯

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

২০
X