কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১১:১৭ এএম
অনলাইন সংস্করণ

কেন নিজের ‘বিকিনি’ ছবির পোস্টার ছিঁড়ে ফেলেন শর্মিলা?

শর্মিলা ঠাকুর । ছবি : সংগৃহীত
শর্মিলা ঠাকুর । ছবি : সংগৃহীত

বলিউডের আকাশে তখনও খোলামেলা পোশাকের চর্চা স্বাভাবিক হয়নি। ৬০-এর দশকে হাতে গোনা কিছু অভিনেত্রীই সাহস করে ক্যামেরার সামনে দাঁড়াতেন খোলামেলা পোশাকে। আর সেই সময়েই সমস্ত নিয়ম-শৃঙ্খলা ভেঙে আলোচনার ঝড় তুলেছিলেন কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর। ‘অ্যান ইভিনিং ইন প্যারিস’-এ বিকিনিতে হাজির হয়ে চমকে দিয়েছিলেন দর্শক-সমালোচক সবার চোখ।

তবে এই সাহসী সিদ্ধান্ত মোটেও সহজ ছিল না। এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানালেন, বিকিনি পরে শুটিং করার পর শাশুড়ির কাছে ধরা পড়ার ভয় এতটাই তীব্র হয়েছিল যে, রাতারাতি শ্বশুরবাড়ির আশপাশের সব পোস্টার ড্রাইভারকে দিয়ে ছিঁড়ে ফেলতে হয়েছিল তাকে। সাক্ষাৎকারে শর্মিলা স্বাভাবিক ভঙ্গিতে বলেন, ‘ভাবিনি এক টুকরো কাপড়ের জন্য এত বিতর্কে জড়াতে হবে। কিন্তু আমি তা করেছি দর্শকের জন্যই। পরিচালক আমাকে বুঝিয়েছিলেন, দর্শক যেভাবে আমাকে দেখতে চান, সেভাবেই এগোতে হবে। আমি নিজেকে মেলে ধরতে চেয়েছিলাম, আকর্ষণীয় হতে চেয়েছিলাম। আর আমার মনে হয় আমি তা পেরেছিলামও।'

তখনও মনসুর আলি খান পাতৌদির সঙ্গে প্রেমে মগ্ন ছিলেন তিনি। তবে হবু শাশুড়ি কী বলবেন, সেই ভয়ে অস্থির ছিলেন শর্মিলা। আর দেশে না থাকলেও পাতৌদি সাহেব টেলিগ্রামের মাধ্যমে পাশে থাকার আশ্বাস দেন তাকে।

শেষ পর্যন্ত অবশ্য কোনও ঝামেলাই হয়নি। শর্মিলা হেসে বলেন,’ মা কিছুই বলেননি’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় অনেক এগিয়ে উগান্ডা

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১০

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১১

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১২

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৩

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৪

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৫

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৬

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৭

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৮

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৯

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

২০
X