বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১১:৪৯ এএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

নিয়ন্ত্রিত বোলিংয়ের পরও দলকে জেতাতে পারলেন না সাকিব

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ধারাবাহিক পারফরম্যান্স দেখালেও জয় পেল না সাকিব আল হাসানের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৪৬ রানে থেমে যায় দলটি। সাকিব বল হাতে নিয়ন্ত্রিত বোলিং করলেও জয় এড়ানো সম্ভব হয়নি।

বুধবার রাতে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে অ্যান্টিগা। ইনিংসের শুরুতেই রাকিম কর্নওয়াল ও করিমা গোরকে হারিয়ে চাপে পড়ে দলটি। ওপেনার জুয়েল অ্যান্ড্রু ৩১ বলে ৪০ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও মাঝের সারিতে বড় অবদান রাখতে পারেননি কেউ। সাকিবও ব্যর্থ হয়েছেন, করেছেন মাত্র ১৪ বলে ১৩ রান। শেষদিকে ইমাদ ওয়াসিমের ২৫ বলে ৩৭ ও উসামা মিরের ২৬ বলে ৩৪ রানে কোনোমতে দেড়শর কাছাকাছি যায় অ্যান্টিগা।

তবে এই রান প্রতিপক্ষকে চাপে ফেলতে যথেষ্ট হয়নি। নাইট রাইডার্সের বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ আমির, তিনি নিয়েছেন ৩ উইকেট। এ ছাড়া আকিল হোসেন ও আন্দ্রে রাসেল শিকার করেছেন ২টি করে উইকেট।

লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই কলিন মানরোকে ফিরিয়ে দেন সাকিব আল হাসান। তবে এরপর আর কোনো বাধা আসেনি। কেসি কার্টি ও অ্যালেক্স হেলসের ৮৭ রানের জুটিতে জয় সহজ হয়ে যায় নাইট রাইডার্সের জন্য। চার নম্বরে নেমে নিকোলাস পুরান মাত্র ১১ বলে ২৩ রান করে ম্যাচ শেষ করে দেন দ্রুতই। হেলস খেলেছেন ৮৮তম টি-টোয়েন্টি ফিফটি, যা তাকে সর্বাধিক ফিফটি করা ব্যাটসম্যানদের তালিকায় ষষ্ঠ স্থানে তুলেছে।

শেষ পর্যন্ত ৮ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয়ে মাঠ ছাড়ে নাইট রাইডার্স। অ্যান্টিগার হয়ে সাকিব নিয়েছেন ১ উইকেট, আরেকটি উইকেট শিকার করেছেন জেইডেন সিলস।

এই হারের পরও ৭ ম্যাচে ৩ জয়ে শীর্ষে আছে সাকিবের অ্যান্টিগা। তবে বাকি দলগুলো তাদের চেয়ে কম ম্যাচ খেলেছে। দ্বিতীয় স্থানে থাকা ত্রিনবাগোও খেলেছে ৪ ম্যাচে, জিতেছে তিনটিতে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১০

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১১

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১২

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৩

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৪

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৫

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৬

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৭

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৮

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৯

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

২০
X