বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১২:১৪ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

কত সম্পদের মালিক টেইলর-কেলসে?

টেইলর সুইফট ও  ট্র্যাভিস কেলসে । ছবি : সংগৃহীত
টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসে । ছবি : সংগৃহীত

দুই বছর প্রেমের পর অবশেষে বাগদান সারলেন মার্কিন পপ সেনসেশন টেইলর সুইফট ও কানসাস সিটি চিফসের তারকা খেলোয়াড় ট্র্যাভিস কেলসে। গত ২৬ আগস্ট রাতের ইনস্টাগ্রাম পোস্টে একসঙ্গে ছবি শেয়ার করে যুগল জানালেন, তারা এখন আনুষ্ঠানিকভাবে একে অপরের। আর সেখানেই ধরা দিল সেই মুহূর্ত, যখন হাঁটু গেড়ে প্রিয়তমাকে হীরার আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব দেন কেলসে। আর সেই হীরার আংটি নিয়েই এখন তোলপাড় ভক্তদের মধ্যে।

আর্টিফেক্স ফাইন জুয়েলারি থেকে কেনা আংটির দাম তাদের ওয়েবসাইটে সর্বোচ্চ ২৯ হাজার ডলার হলেও বিশেষজ্ঞদের মতে, কেলসের কাস্টম কমিশন করা এ আংটির প্রকৃত মূল্য হতে পারে প্রায় ১ মিলিয়ন ডলার। তবে এখন প্রশ্ন কত সম্পদের মালিক টেইলর ও কেলসে? চলুন জেনে নিই।

টেইলর সুইফট নিজেই বিশ্বের অন্যতম ধনী নারী সংগীতশিল্পী। ২০২৩ সালে বিয়ন্সে, রিয়ানাকে ছাড়িয়ে যান তিনি। ‘দ্য ইরাস ট্যুর’-এ অভাবনীয় সাফল্যের পর তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১.৬ বিলিয়ন ডলার। এটি এখন পর্যন্ত সর্বোচ্চ আয় করা কনসার্ট ট্যুর। ১৪টি গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী সুইফট সংগীতের পাশাপাশি ১২০ মিলিয়ন ডলারের রিয়েল এস্টেটের মালিক। যার মধ্যে রয়েছে—রোড আইল্যান্ডে অবস্থিত একটি প্রাসাদ। এর মূল্য ১৭ মিলিয়ন ডলার। তা ছাড়া তার নিজের ২৩ মিলিয়ন ডলার মূল্যের একটি প্রাইভেট জেট রয়েছে।

অন্যদিকে কানসাস সিটি চিফসের খেলোয়াড় ট্র্যাভিস কেলসে। আমেরিকান ফুটবল ক্যারিয়ারে কেলসে যে সম্পদের মালিক হয়েছেন, তা টেইলর সুইফটের ধারেকাছেও নেই। ১২ বছর ধরে কানসাস সিটি চিফস দলে খেলা এই সুপার বোল চ্যাম্পিয়নের সম্পদ ৭০ মিলিয়ন ডলার। ২০২৫ সালের এনএফএল সিজনে খেলার পাশাপাশি, তার অফ-ফিল্ড আয় ৮০ মিলিয়ন ডলার, যার মধ্যে রয়েছে ভাই জেসনের সঙ্গে ১০০ মিলিয়ন ডলারের পডকাস্ট চুক্তি। এই হবু দম্পতির সম্মিলিত মোট সম্পদ ১.৬৭ বিলিয়ন ডলার। যার মধ্যে শুধু সুইফটের সম্পদ ১.৬ বিলিয়ন ডলার।

প্রেম, সাফল্য আর বিলাসিতার অনন্য মিশেলে গড়া এ জুটিকে ঘিরে বিশ্বজুড়ে এখন উন্মাদনা তুঙ্গে। টেইলর সুইফটের অতীত প্রেমের গল্পগুলো ভক্তরা জানলেও, ট্র্যাভিস কেলসের সঙ্গে তার এই অধ্যায়ই হতে চলেছে জীবনের সবচেয়ে রূপকথার মতো এক প্রেমগাথা।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১০

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১১

স্বর্ণের আজকের বাজারদর

১২

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৩

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৪

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৬

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৭

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৮

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৯

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

২০
X