স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা, ফিরেছেন জুনায়েদ সিদ্দিক

জুনায়েদ সিদ্দিক। ‍ছবি : সংগৃহীত
জুনায়েদ সিদ্দিক। ‍ছবি : সংগৃহীত

আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। আফগানিস্তান ও পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে লড়বে তারা। অভিজ্ঞ পেসার জুনায়েদ সিদ্দিককে নিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করে তারা। দলের নেতৃত্বে থাকছেন নিয়মিত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম।

‘পার্ল অব আফ্রিকা কাপ’ টুর্নামেন্টে খেলা দল থেকে বাদ পড়েছেন আকিফ রাজা, মতিউল্লাহ খান ও জুহাইব জুবায়ের। নতুনভাবে সুযোগ পেয়েছেন হার্শিত কৌশিক, মোহাম্মদ ফারুক ও মোহাম্মদ জাওয়াদুল্লাহ। ২৮ বছর বয়সী বাঁহাতি মিডল–অর্ডার ব্যাটার কৌশিক এখনো আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায়।

দলটির পেস বোলিংয়ের মূল দায়িত্বে থাকবেন জুনায়েদ সিদ্দিক। ৫৯ ওয়ানডে এবং ৭১ টি-টোয়েন্টি খেলার পাশাপাশি আইএল টি-টোয়েন্টি ও গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলারও অভিজ্ঞতা রয়েছে তার। দলের বাকি অংশে আছেন অভিজ্ঞ মোহাম্মদ ওয়াসিম, আলিশান শরফু, আরিয়ানশ শর্মা, রাহুল চোপড়া, সঙ্গে পার্ল অব আফ্রিকা কাপে ইউএই’র সেরা ব্যাটার মোহাম্মদ জুহাইব ও সাগির খান।

আসন্ন এই ত্রিদেশীয় সিরিজে ৩০ আগস্ট পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ইউএই। এরপর ১ সেপ্টেম্বর আফগানিস্তান, ৪ সেপ্টেম্বর পাকিস্তান ও ৫ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে তারা। ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।

ত্রিদেশীয় সিরিজের জন্য সংযুক্ত আরব আমিরাত দল-

মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শরফু, আরিয়ানশ শর্মা (উইকেটকিপার), আসিফ খান, ধ্রুব পারাশর, ইথান ডি’সুজা, হায়দার আলি, হার্শিত কৌশিক, জুনায়েদ সিদ্দিক, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ জাওয়াদুল্লাহ, মোহাম্মদ জুহাইব, রাহুল চোপড়া (উইকেটকিপার), রোহিদ খান, সাগির খান।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X