স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১১:৩১ এএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ

দলকে ফাইনালে তুলে যা বললেন মেসি

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

ইন্টার মায়ামির জার্সিতে আবারও নায়ক লিওনেল মেসি। অরল্যান্ডো সিটির বিপক্ষে লিগস কাপ সেমিফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে জোড়া গোল করে দলকে তুলেছেন ফাইনালে। ম্যাচ শেষে আর্জেন্টাইন মহাতারকা জানালেন, সাম্প্রতিক চোটের শঙ্কা কাটিয়ে তিনি বিশেষভাবে তৈরি হয়েছিলেন এই লড়াইয়ের জন্য।

মায়ামির পিংক জার্সি গায়ে মাঠে নামার আগেই মেসিকে ঘিরে ছিল প্রশ্ন—চোট কি তাকে ভোগাবে? ম্যাচ শেষে সেই উত্তর দিয়েছেন নিজেই।

গ্যালাক্সির বিপক্ষে ফেরার পর কিছুটা অস্বস্তি হচ্ছিল। একেবারেই স্বস্তিতে ছিলাম না। তবে আমি জানতাম এই ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষ কঠিন ছিল, তারা এবার আমাদের দুবার হারিয়েছে। তাই বিশেষভাবে প্রস্তুত ছিলাম।

প্রথমার্ধে কিছুটা শঙ্কায় থাকলেও ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পান আর্জেন্টাইন অধিনায়ক। ‘শুরুতে একটু ভয় লাগছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে অনেকটা স্বস্তি পাই,’ যোগ করেন তিনি।

অরল্যান্ডোকে ৩-১ গোলে হারিয়ে মায়ামি উঠেছে লিগস কাপের ফাইনালে। এবার তাদের প্রতিপক্ষ হবে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি অথবা সিয়াটল সাউন্ডার্স। আসন্ন রোববার হবে শিরোপা লড়াই।

২০২৩ সালে মায়ামির হয়ে প্রথমবার লিগস কাপ জিতেছিলেন মেসি। এবারের লক্ষ্য তাই স্পষ্ট—দ্বিতীয় শিরোপা। শিরোপা মিশন শেষ করেই তিনি যোগ দেবেন আর্জেন্টিনা জাতীয় দলে, যারা বিশ্বকাপ বাছাইয়ের ডাবল হেডারে নামবে ভেনেজুয়েলা (৪ সেপ্টেম্বর, মনুমেন্টাল) ও ইকুয়েডরের (৯ সেপ্টেম্বর) বিপক্ষে।

আবারও চোট ভুলে স্বপ্ন দেখছেন রোসারিওর ছেলে। দ্বিতীয়বার লিগস কাপ ট্রফি হাতে তোলার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

৭০০ কোটি টাকার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ জামায়াত আমিরের

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X