বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ইনকিলাব সম্পাদককে লিগ্যাল নোটিশ পাঠাল ছাত্রশিবির

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

দৈনিক ইনকিলাবের সংবাদে ছাত্রশিবিরকে ‘গুপ্ত ছাত্রলীগ’ আখ্যা দেওয়ায় পত্রিকার সম্পাদক এ. এম. এম. বাহাউদ্দীনকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার (২৭ আগস্ট) এই নোটিশ পাঠানো হয়।

এতে বলা হয়, ২৭ আগস্ট প্রকাশিত খবরে ছাত্রশিবিরকে ‘শিক্ষার্থীদের ভাষায় গুপ্ত ছাত্রলীগ’ বলা হলেও একজন শিক্ষার্থীর নামও উল্লেখ করা হয়নি। এটি উদ্দেশ্যপ্রণোদিত ও হীন অ্যাজেন্ডার অংশ। একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি ও ডাকসু জিএস প্রার্থী এস. এম. ফরহাদকে ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা। ইতিমধ্যেই বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে পরিষ্কারভাবে বলা হয়েছে যে, ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ফরহাদ এবং শিবির সভাপতি ফরহাদ দুইজন ভিন্ন ব্যক্তি।

নোটিশে বলা হয়, ফ্যাসিস্ট আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে ছাত্রশিবির। এক দশকেরও বেশি সময় অঘোষিত নিষিদ্ধ থেকে শত শত শিক্ষার্থীকে নির্যাতন ও হত্যা করা হয়েছে শুধুমাত্র ‘শিবির সন্দেহে’। এর মধ্যে শহীদ আবরার ফাহাদ অন্যতম। অথচ অন্যান্য সংগঠন যেমন ছাত্রদল, বাম সংগঠনগুলো স্বাভাবিকভাবে ক্যাম্পাসে চলাফেরা করেছে।

এতে বলা হয়, নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসন দিতে শিবিরকে নিয়ে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। অথচ ৯ আগস্ট ইনকিলাবেই একটি খবরে ছাত্রদলের প্যানেলে অর্ধশতাধিক ছাত্রলীগ নেতার থাকার তথ্য প্রকাশিত হয়েছিল। এরপরও শিবিরকে ‘গুপ্ত ছাত্রলীগ’ আখ্যা দেওয়া সাংবাদিকতার আড়ালে হীন উদ্দেশ্যের বহিঃপ্রকাশ।

সবশেষে নোটিশে বলা হয়, ছাত্রশিবির একটি আদর্শিক ছাত্র সংগঠন, প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের কল্যাণ ও অধিকার আদায়ে গণতান্ত্রিক উপায়ে কাজ করে যাচ্ছে। গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, ভর্তি সহায়তা, চিকিৎসা সহযোগিতা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণসহ নানা কার্যক্রম চালিয়ে আসছে। ২০২৪ সালের জুলাই বিপ্লবেও ছাত্রশিবির বলিষ্ঠ ভূমিকা রেখেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় ২ দিনব্যাপী সার্সো’র ১১ তম গভর্নিং বোর্ড সভা সম্পন্ন

মিথিলার সাফল্যে উচ্ছ্বসিত মাহি

জামিনে মুক্তি পেয়েও ফের জেলগেটে আটক আওয়ামী লীগ নেতা

অস্ট্রেলিয়া সিরিজের আগেই গুরুকে হারালেন নাহিদ-মোস্তাফিজরা

আর্জেন্টিনার জার্সি পরে এলে অর্ধেক ভিজিটের ঘোষণা চিকিৎসকের

সরকার আওয়ামী লীগের লাশকেও ভয় পায় : হাছান মাহমুদ

বাজেট : সংখ্যা নয়, বদলাতে হবে অর্থনৈতিক চিন্তার কাঠামো

ছবিতে প্রথম দেখায় কী দেখলেন, উত্তরই বলে দেবে আপনার ব্যক্তিত্ব

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২

ট্রাম্পকে কড়া বার্তা মার্কিন প্রতিনিধি পরিষদের, ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব পাস

১০

বাংলাদেশ সফর নিয়ে অবশেষে মুখ খুলল আইসিসি

১১

জনগণের আস্থা বিনির্মাণ ও শাসনব্যবস্থা নিশ্চিতে কাজ করছে জাতীয় সংসদ : স্পিকার

১২

শেফিল্ড ডকফেস্টে বাংলাদেশি ফিল্মমেকারদের ডেলিগেশন

১৩

‘বাংলাদেশের একটি হত্যাকাণ্ড’ নিয়ে সেই বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

১৪

৬ নবজাতকের মৃত্যুতে অবহেলার প্রমাণ পাওয়া গেছে : স্বাস্থ্যমন্ত্রী

১৫

কাজিনদের মধ্যে বিয়ে কি নিরাপদ? গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

১৬

বিশ্বকাপ নিয়ে গাভির ভবিষ্যদ্বাণী

১৭

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে মারধর করলেন ছাত্রদল ও যুবদলের কর্মীরা

১৮

সনাতন ধর্মাবলম্বী ৩ প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন জামায়াতের এমপি

১৯

‘গণতন্ত্র ও সাংবিধানিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারে জিয়াউর রহমানের অবদান স্মরণীয় হয়ে থাকবে’

২০
X