টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৬:৫৬ এএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৮:২৬ এএম
অনলাইন সংস্করণ

ক্ষমতায় গেলে এক কোটি কর্মসংস্থান করবে বিএনপি : টুকু

টাঙ্গাইলে মতবিনিময় সভায় বক্তব্য দেন সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা
টাঙ্গাইলে মতবিনিময় সভায় বক্তব্য দেন সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এ দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব। আর সেই বেকারত্ব দূর করার জন্য যুবকদের জন্য আগামী দিনে আল্লাহর রহমতে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে দেশনায়ক তারেক রহমান ।

সোমবার (২৫ আগস্ট) রাতে টাঙ্গাইল শহরের বৃহত্তর আদালতপাড়ার জনসাধারণের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থা সর্বনিম্ন পর্যায়ে। আগামী দিনে বাংলাদেশে জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের ভোটে ক্ষমতায় এলে স্বাস্থ্যব্যবস্থা যাতে সুন্দর হয় সে জন্য সবার ঘরে ঘরে প্রত্যেকের জন্য একটি করে হেলথ কার্ড ব্যবস্থা করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। সেই স্বাস্থ্যব্যবস্থার কার্ড দেখে স্বাস্থ্যের অবনতি হলে সঠিক সেবা নিতে পারে সেটির ব্যবস্থা গ্রহণ করবে।

মতবিনিময় সভায় টাঙ্গাইল জজকোর্টের অতিরিক্ত পিপি লাল মাহমুদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক শানু, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ শহীদুল আলম টিটু ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর আদালতপাড়ার জনসাধারণ ও বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১২

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৩

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৪

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৫

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৬

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৭

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৮

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৯

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

২০
X