সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিলেট ব্যুরো
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

সাদাপাথর পরিদর্শনে মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত কমিটি

সিলেটের সাদাপাথর পর্যটন স্পট পরিদর্শন করেছেন পাথর লুটের ঘটনায় গঠিত মন্ত্রিপরিষদ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি। ছবি : কালবেলা
সিলেটের সাদাপাথর পর্যটন স্পট পরিদর্শন করেছেন পাথর লুটের ঘটনায় গঠিত মন্ত্রিপরিষদ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি। ছবি : কালবেলা

সিলেটের সাদাপাথর পর্যটন স্পট পরিদর্শন করেছেন পাথর লুটের ঘটনায় গঠিত মন্ত্রিপরিষদ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব জাহেদা পারভীনের নেতৃত্বে ৫ সদস্যদের দলটি সাদাপাথর এলাকায় যান।

এ সময় তারা স্থানীয় ব্যবসায়ী, এলাকাবাসী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

এর আগে তারা রেলওয়ে বাঙ্কার এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনারসহ জেলা ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ২০ আগস্ট গঠিত কমিটিতে সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব জাহেদা পারভীন ছাড়াও জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, বন ও পরিবেশ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিবরা অন্তর্ভুক্ত আছেন। কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত ২৫ লাখ পাথর উদ্ধার করা হয়েছে। সাদাপাথরে প্রতিস্থাপনের জন্য সিলেট সদর উপজেলা থেকে ২৫১টি ও কোম্পানীগঞ্জ থেকে ১০৯টি ট্রাকে করে পাথর পাঠানো হয়েছে। এ ছাড়া শারফিন টিলায় ৩০-৪০ হাজার ঘনফুট পাথর প্রতিস্থাপন করা হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিন মিয়া কালবেলাকে বলেন, ৩ দিন আগে জারি করা জেলা প্রশাসনের এ নির্দেশনার পর এখন পর্যন্ত ২৫ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৫ লাখ ৫০ হাজার ঘনফুট পাথর পর্যটন স্থানে প্রতিস্থাপন করা হয়েছে। তবে বাকি পাথরগুলো পর্যায়ক্রমে প্রতিস্থাপনের কাজ চলমান রয়েছে।

এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম কালবেলাকে বলেন, আলটিমেটামের পর অনেকেই স্বেচ্ছায় পাথর ফিরিয়ে দিয়েছেন। আশা করি আজকের মধ্যেই ভালো ফল পাওয়া যাবে। এরপরেও যদি কেউ পাথর ফেরৎ না দেয় তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X