কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৮:০৩ এএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১২:১৮ পিএম
অনলাইন সংস্করণ
আইভরি কোস্ট 

প্রেসিডেন্ট পদে দাঁড়াতে চান ৬০ জন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আসন্ন অক্টোবরের আইভরি কোস্টের প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে ৬০ জন প্রার্থী আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন দেশটির দুই শীর্ষ বিরোধী নেতা রয়েছেন। তারা আইনগতভাবে অযোগ্য ঘোষিত হলেও প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন।

এএফপি জানায়, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত নির্ধারিত সময়সীমার মধ্যে এসব প্রার্থিতা নির্বাচন কমিশনে জমা পড়ে। এখন সাংবিধানিক পরিষদ যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করবে।

২৫ অক্টোবর অনুষ্ঠেয় এ নির্বাচনকে ঘিরে পশ্চিম আফ্রিকার দেশটিতে এরই মধ্যে উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে আদালতের রায়ে বেশ কয়েকজন বিরোধী নেতার প্রার্থিতা বাতিল হওয়ায় বিতর্ক সৃষ্টি হয়েছে।

অযোগ্য ঘোষিতদের মধ্যে আছেন সবচেয়ে বড় বিরোধী দল পিডিসিআইয়ের নেতা তিজান থিয়াম। জাতীয়তা-সংক্রান্ত আইনি জটিলতার কারণে তিনি অযোগ্য হয়েছেন। এ ছাড়া আফ্রিকান পিপলস পার্টি–আইভরি কোস্ট (পিপিএ-সিআই) প্রধান ও সাবেক প্রেসিডেন্ট লরাঁ গাগবো ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় প্রার্থী হতে পারছেন না। তবুও দুজনই আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা জমা দিয়েছেন। সাংবিধানিক পরিষদ আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত তালিকা ঘোষণা করবে।

এদিকে ৮৩ বছর বয়সী বর্তমান প্রেসিডেন্ট আলাসানে উয়াতারা ঘোষণা দিয়েছেন, তিনি চতুর্থ মেয়াদের জন্য প্রার্থী হবেন। মঙ্গলবার নিজেই প্রার্থিতা জমা দিয়ে তিনি বলেন, অনেক আইভরিয়ান চান আমরা একসাথে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এগিয়ে যাই। তাদের আহ্বানেই আমি আবারও প্রতিদ্বন্দ্বিতা করছি।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১০

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১১

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১২

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৩

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৪

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৫

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৬

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৭

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৮

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৯

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

২০
X