কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৭:৫২ এএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০৮:০৯ এএম
অনলাইন সংস্করণ

গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজায় অবিলম্বে স্থায়ী ও নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

বুধবার (২৭ আগস্ট) দেওয়া এক যৌথ বিবৃতিতে পরিষদের ১৫ সদস্যের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়া বাকি ১৪ দেশ জানায়, গাজার দুর্ভিক্ষ সম্পূর্ণ মানবসৃষ্ট। তারা সতর্ক করে বলেছে, যুদ্ধের অস্ত্র হিসেবে ক্ষুধাকে ব্যবহার করা আন্তর্জাতিক মানবাধিকার আইনে নিষিদ্ধ।

বিবৃতিতে আরও বলা হয়, গাজায় মানবিক সহায়তা বাড়াতে হবে এবং ইসরায়েলকে সব ধরনের বাধা তুলে নিতে হবে।

এর আগে জাতিসংঘের সংস্থাগুলো আনুষ্ঠানিকভাবে গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করে। খাদ্য নিরাপত্তাবিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইপিসির সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, গাজার অর্ধেকেরও বেশি মানুষ তীব্র ক্ষুধার ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে পাঁচ লাখের বেশি মানুষ রয়েছে সবচেয়ে গুরুতর স্তরে, যাকে ‘ফেজ-৫’ বলা হয়। সেপ্টেম্বরের শেষে দুর্ভিক্ষ দেইর আল-বালাহ ও খান ইউনিস শহর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত নিহত হয়েছে ৬২ হাজার ৮৯৫ জন এবং আহত হয়েছে প্রায় ১ লাখ ৫৯ হাজার মানুষ। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। শুধু গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ত্রাণ কনভয় ও বিতরণকেন্দ্রে অন্তত ১৮ জন নিহত এবং ১০৬ জন আহত হয়েছেন। সূত্র : শাফাক নিউজ

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X