ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১০:৫৮ এএম
অনলাইন সংস্করণ

পাশের ঘরে বরকে অপেক্ষায় রেখে নববধূর কাণ্ড

গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা
গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা

দিনাজপুরের ঘোড়াঘাটে সুমনা নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পালশা ইউনিয়নের চৌধুরী গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সুমনা আক্তার পালশা ইউনিয়নের চাটশাল সোনারপাড়া গ্রামের সুলতান মিয়ার মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, সুমনার বাবা-মা দুজন ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। ছোট বেলা থেকেই তিন নানা-নানির কাছে থাকতেন। গত ১৮ আগস্ট সুমনার বিয়ে হয় পাশের গ্রামের আব্দুস সোবহানের সঙ্গে। বিয়ের পর স্বামীর বাড়িতেই ছিলেন সুমনা। মঙ্গলবার সকালে নানার বাড়িতে স্বামীকে নিয়ে বেড়াতে আসেন তিনি।

আরও জানা গেছে, রাতে নতুন বরকে নিয়ে যখন সবাই টিভি দেখছিল, তখন সুমনা পাশের ঘরে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। রাত সাড়ে ১২টার দিকে তাকে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থল থেকে সুমনার মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য শহীদুল ইসলাম বলেন, কিছু দিন আগে নানা মোজাফফর হোসেন পাশের গ্রামের আব্দুস সোবহানের সঙ্গে তার নাতনি সুমনাকে বিয়ে দেন। মেয়ে নানার বাড়ি বেড়াতে এসে এ ঘটনা ঘটায়।

তিনি আরও বলেন, সুমনার এটি দ্বিতীয় বিয়ে। এর আগে এক মামাতো ভাইয়ের সঙ্গে সুমনার বিয়ে হয়েছিল। দুই বছর আগে তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়। অন্য দিকে আব্দুস সুবহানেরও এটি দ্বিতীয় বিয়ে। তিন মাস আগে আব্দুস সোবহানেরও প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। আসলে কেন আত্মহত্যা করেছে, তা বুঝতে পারছি না।

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে। মৃত্যুর কারণ সন্ধানে তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১০

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১১

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১২

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৩

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৪

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৫

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৬

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৭

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৮

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৯

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

২০
X