সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

কম্পিউটারে বানাতেন জাল জন্মসনদ, দোকানির কারাদণ্ড

নোয়াখালীর মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
নোয়াখালীর মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

নোয়াখালীর হাতিয়ায় হাবিবুর রহমান (২১) নামের দোকানিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কম্পিউটারের মাধ্যমে জাল জন্মসনদ তৈরির অপরাধে তাকে এ শাস্তি দেওয়া হয়।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী এ অভিযান পরিচালনা করেন। বিষয়টি তিনি কালবেলাকে নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত হাবিবুর রহমান বুড়িরচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি কম্পিউটার-ফটোস্ট্যাট দোকানের আড়ালে ইউপি চেয়ারম্যান ও সচিবের সই জাল করে নকল জন্মসনদ বানিয়ে বিক্রি করতেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বুড়িরচর ইউনিয়নের কালিরচর গ্রামের পারুল বেগম নামের এক নারীর জন্মনিবন্ধন তৈরি করে দেন হাবিবুর। ওই নারী তার জন্মনিবন্ধন দিয়ে সন্তানদের নিবন্ধন করাতে গেলে তা জাল বলে বিষয়টি ধরা পড়ে। পরে পারুলের দেওয়া তথ্যের ভিত্তিতে কম্পিউটার দোকানি হাবিবকে আটক করা হয়। খবর পেয়ে প্রতারিত অনেকে জড়ো হয়ে আটক হাবিবের বিচার দাবি করেন।

ইউএনও সুরাইয়া আক্তার লাকী কালবেলাকে বলেন, ‘দোষ স্বীকার করায় কম্পিউটার দোকানি হাবিবুর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া তিনি যে ইউনিয়নের আইডি ব্যবহার করে এ অপরাধ করেছেন তাদেরও আইনের আওতায় আনা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X