সিলেট ব্যুরো
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে এবার পুকুরের মধ্যে ‘পাথরের খনি’

সিলেটের এবার কচুরিপানা ও মাটিচাপা অবস্থায় চারটি পুকুর থেকে পাথর উদ্ধার করা হয়েছে। ছবি : কালবেলা
সিলেটের এবার কচুরিপানা ও মাটিচাপা অবস্থায় চারটি পুকুর থেকে পাথর উদ্ধার করা হয়েছে। ছবি : কালবেলা

সিলেটের এবার কচুরিপানা ও মাটিচাপা দিয়ে ঢাকা অবস্থায় ৪টি পুকুর থেকে প্রায় দুইলাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টা থেকে ধোপাগুল ও লালবাগ এলাকায় অভিযান চালিয়ে এ পাথরগুলো জব্দ করা হয়। এ যেন পুকুরের মধ্যে ‘পাথরের খনি’র সন্ধান পাওয়া গেল।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ।

জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টায় ধোপাগুল ও লালবাগ এলাকায় ৪টি পুকুরের মাটি ও কচুরিপানা দিয়ে পাথর রাখার সংবাদ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালায় সিলেট জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসন। এ সময় প্রায় দুই লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়। এ সময় ফেলুডার দিয়ে মাটি তুলে পাথর উদ্ধার কার্যক্রম শুরু হয়।

সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিসেস্ট তানভীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ, আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা।

এ ব্যাপারে সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ কালবেলাকে বলেন, আমাদের কিছু লোক সড়কের আশপাশের গ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ধোপাগুল আর লালবাগের মাঝখানে একজায়গায় দুটি পুকুর ও আরও ভিন্ন জায়গায় দুটি পুকুরে কচুরিপানা দিয়ে ঢাকা অবস্থায় পাথর পাওয়া যায়। পুকুরের জায়গা নিয়ে আদালতে মামলা থাকায় মালিকানা শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি বলেন, আমরা শনাক্ত করে এসেছি, খুব তাড়াতাড়ি পাথর তোলার কাজ শুরু হবে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট পটপরিবর্তনের পর থেকেই সিলেটের অন্যান্য কোয়ারির মতো কোম্পানীগঞ্জের সাদাপাথর ও ধলাই নদীতে প্রকাশ্যে পাথর লুট শুরু হয়। প্রতিদিন শত শত নৌকায় করে এসব পাথর পরিবহন করা হতো। একপর্যায়ে নদীর তীর খুঁড়ে বালুর নিচ থেকেও পাথর উত্তোলন করা হয়। লাগামহীন এ লুটপাটে দেশের অন্যতম পর্যটনকেন্দ্রটি ক্ষত-বিক্ষত হয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতারা এই লুটপাটে জড়িত। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ছড়িয়ে পড়লে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও প্রশাসন নড়ে ওঠে।

এর মধ্যে হাইকোর্টের নির্দেশনায় সাদাপাথর এলাকা থেকে লুট হওয়া পাথর সাত দিনের মধ্যে উদ্ধার করে যথাস্থানে প্রতিস্থাপনের আদেশ দেন।

এর আগে গত শুক্রবার বিকেলে খনিজসম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) মহাপরিচালক মো. আনোয়ারুল হাবীব বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১,৫০০-২,০০০ জনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেন। মামলায় কোটি কোটি টাকার পাথর লুটের অভিযোগ আনা হয়।

ঘটনার পর থেকে বিশেষ টাস্কফোর্স অভিযান শুরু করে। বিভিন্ন স্থানে বালু ও মাটির নিচে লুকানো অবস্থায় পাথর উদ্ধার হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অঝোরে কাঁদছিলেন সেই শিশুর বাবা, চোখ বন্ধ করে রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১০

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১১

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১২

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১৩

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৪

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৫

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৬

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৭

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৮

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৯

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X