সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে থানায় নিজের আগ্নেয়াস্ত্রের গুলিতে পুলিশ কর্মকর্তা আহত

কাটাখালী থানা, রাজশাহী। ছবি : কালবেলা
কাটাখালী থানা, রাজশাহী। ছবি : কালবেলা

রাজশাহীতে পিস্তলের ফায়ারিং পিন ‘মেরামত’ করতে গিয়ে দুর্ঘটনাবশত নিজের গুলিতেই আহত হয়েছেন এক উপপরিদর্শক (এসআই)। বুধবার (২৭ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাটাখালী থানায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ কর্মকর্তার নাম ওয়ারেস আলী (৫০)। রাতেই তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের ৩১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ওয়ারেস আলী ৩০ বছরের বেশি সময় ধরে পুলিশে কর্মরত আছেন। কনস্টেবল পদে চাকরিতে যোগদান করা ওয়ারেস পদোন্নতি পেয়ে প্রথমে সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং পরে এসআই হন। তিনি অস্ত্র চালনায় অভিজ্ঞ। তবে দুর্ঘটনাবশত গুলিটি বেরিয়ে গেছে। গুলিটি তার পায়ে হাঁটুর ওপরে লাগে। তিনি এখন শঙ্কামুক্ত।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, ‘ওয়ারেস আলীর নামে ইস্যু করা পিস্তলটির ফায়ারিং পিনে সমস্যা হয়েছিল। তিনি সেটি মেরামত করার চেষ্টা করছিলেন। দুর্ঘটনাবশত ট্রিগারে চাপ লেগে তখন গুলিটি বেরিয়ে যায়। গুলিটি হাঁটুর ওপরে লেগে পায়ের একপাশের মাংস দিয়ে বের হয়ে গেছে। তাই তিনি ঝুঁকিমুক্ত, তা না হলে বড় ক্ষতি হতো।’

ওসি বলেন, ‘আপাতত ওয়ারেস আলী শঙ্কামুক্ত। ঘটনার পর রাতেই তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হবে।’

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, ‘গুলিতে আহত ওই পুলিশ কর্মকর্তা রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তিনি বর্তমানে শঙ্কামুক্ত।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X