কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

মনখালী এখন ‘কক্সবাজারের সুইজারল্যান্ড’

মনখালী কক্সবাজার। ছবি : কালবেলা
মনখালী কক্সবাজার। ছবি : কালবেলা

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের জেলা কক্সবাজারে যুক্ত হলো নতুন পর্যটন সম্ভাবনা। কক্সবাজার শহর থেকে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে প্রায় ৪৫ কিলোমিটার দূরে উখিয়ার মনখালী গ্রামকে ঘিরে শুরু হয়েছে পর্যটকদের ভিড়। কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিক ইমরুল কাওসার ইমনের নির্মিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর গ্রামটি পরিচিতি পেয়েছে “কক্সবাজারের সুইজারল্যান্ড” নামে।

ভিডিওতে ইমন মনখালীর প্রাকৃতিক সৌন্দর্যকে সুইজারল্যান্ডের সঙ্গে তুলনা করেন। কয়েক দিনের মধ্যেই ভিডিওটি মনখালীর মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। স্থানীয় সংবাদমাধ্যম ও কনটেন্ট ক্রিয়েটররা স্থানটিকে ‘কক্সবাজারের সুইজারল্যান্ড’ আখ্যা দিয়ে নতুন নতুন ভিডিও তৈরি করছেন। স্থানীয়রা সেখানে একটি অস্থায়ী বোর্ডও টাঙিয়ে দিয়েছেন। এরপর শুরু হয় দর্শনার্থীদের আনাগোনা।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরেই অবহেলিত এই এলাকা এখন আলোচনায় এসেছে। তাদের বিশ্বাস, মনখালীকে কেন্দ্র করে নতুন করে বিকশিত হতে পারে কক্সবাজারের পর্যটনশিল্প।

এ বিষয়ে সাংবাদিক ইমন বলেন, মনখালীর প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমার মনে হয়েছিল এটি কোনো অংশেই সুইজারল্যান্ডের চেয়ে কম নয়। বাংলাদেশের পর্যটনশিল্পে আমাদের নতুনভাবে কাজ করা দরকার। যথাযথ রক্ষণাবেক্ষণ, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও ব্র্যান্ডিং করা গেলে মনখালী দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পট হতে পারে।

সাংবাদিক শফিকুল ইসলাম জিসান জানান, মনখালীর প্রাকৃতিক সৌন্দর্য সবসময়ই পর্যটক আকর্ষণের মতো। কিন্তু এতদিন কোনো প্রচার-প্রচারণা হয়নি। পর্যটকদের অনেকেই পাটুয়াটেক সৈকত পর্যন্ত গিয়েই ফিরে আসেন, মনখালীর নামও শোনেননি। এখন “কক্সবাজারের সুইজারল্যান্ড” পরিচিতির কারণে এলাকা ঘিরে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

উখিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন সিরাজী বলেন, মনখালী একটি ঐতিহ্যবাহী গ্রাম। এখানে পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে। সাংবাদিক ইমনের ভিডিও পুরো এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। এখন সরকারের নজর পেলে মনখালী কক্সবাজারের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পটে রূপ নিতে পারবে।

গ্রামবাসীও এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত। তাদের আশা, সরকার ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে অবকাঠামো উন্নয়ন করা হলে মনখালী আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্রে পরিণত হবে।

ইমরুল কাওসার ইমন দৈনিক ভোরের ডাক পত্রিকার সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। এ ছাড়া তিনি রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা (আরডিজেএ) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১০

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১১

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১২

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৩

রামিসা হত্যা মামলার রায় আজ

১৪

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৫

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৬

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৭

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৮

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X