কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১০:০৬ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

নারীদের মধ্যে বাড়ছে হার্ট ব্লকের ঝুঁকি, নেপথ্য কারণ জানালেন বিশেষজ্ঞ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশসহ সারা বিশ্বেই নারীরা এখন পড়াশোনা, কর্মজীবন ও সামাজিক নেতৃত্বে সমানতালে এগিয়ে যাচ্ছেন। কিন্তু এই অগ্রগতির পাশাপাশি বাড়ছে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকিও। বিশেষ করে হৃদরোগ এখন আর কেবল পুরুষদের রোগ নয়, বরং নারীদেরও মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে করোনারি আর্টারি ডিজিজ (CAD)বা হৃদযন্ত্রে ধমনি ব্লক হয়ে যাওয়া রোগ।

বিশেষজ্ঞরা বলছেন, নারীদের মধ্যে শারীরিক, মানসিক ও সামাজিক নানা কারণ মিলেই এ সমস্যা বাড়ছে।

ভারতের কার্ডিওলজিস্ট ডা. হেমামালতি রথ জানাচ্ছেন, পুরুষদের তুলনায় নারীরা সাধারণত ১০ বছর দেরিতে CAD-তে আক্রান্ত হন। কিন্তু ধূমপান, ডায়াবেটিস কিংবা অকাল মেনোপজ হলে নারীদের শরীরের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। ফলে তুলনামূলক বেশি বয়সে হলেও নারীদের হার্ট ব্লক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

নারীদের জন্য বিশেষ ঝুঁকির কারণগুলো

নারীদের হৃদরোগের ক্ষেত্রে এমন কিছু ঝুঁকির কারণ আছে, যা পুরুষদের তুলনায় আলাদা বা বেশি প্রভাব ফেলে। যেমন—

১. মেনোপজের পর ইস্ট্রোজেন হরমোনের ঘাটতি

২. গর্ভাবস্থায় জটিলতা (উচ্চ রক্তচাপ, গর্ভকালীন ডায়াবেটিস)

৩. অকাল প্রসব

৪. পলিসিস্টিক ওভারি সিনড্রোম (PCOS)

৫. অকাল মেনোপজ

৬. রক্তাল্পতা বা অ্যানিমিয়া

৭. মাইগ্রেন ও দীর্ঘস্থায়ী অবসাদ

৮. অটোইমিউন রোগ (রিউমাটয়েড আর্থ্রাইটিস, সিস্টেমিক লুপাস বা SLE)

ডায়াবেটিস ও ধূমপানে দ্বিগুণ বিপদ

বিশেষজ্ঞরা বলছেন, ডায়াবেটিস আক্রান্ত নারীদের CAD-তে আক্রান্ত হওয়ার ঝুঁকি পুরুষদের তুলনায় সাতগুণ বেশি। অন্যদিকে ধূমপান নারীদের শরীরে ইস্ট্রোজেন হরমোনের কার্যক্ষমতা কমিয়ে দিয়ে হৃদরোগের আশঙ্কা কয়েক গুণ বাড়িয়ে তোলে। এ কারণেই নারীরা অনেক সময় পুরুষদের তুলনায় আগেই এবং ভয়াবহভাবে হার্ট অ্যাটাকের শিকার হন।

মানসিক চাপ ও সামাজিক বাস্তবতা

বাংলাদেশ ও উপমহাদেশের প্রেক্ষাপটে নিম্ন-আর্থসামাজিক স্তরের নারীরা তুলনামূলক বেশি ঝুঁকিতে আছেন। গ্রামীণ নারীদের অপুষ্টি, চিকিৎসার অপ্রাপ্যতাসহ বিভিন্ন কারণে হৃদরোগের প্রকোপ বাড়ছে। অন্যদিকে আধুনিক নগর জীবনের চাপ, কর্মজীবী নারীদের মানসিক টানাপোড়েন, একাকিত্ব ও দীর্ঘস্থায়ী ডিপ্রেশনও হার্ট ব্লকের একটি বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে।

ডা. রথের পরামর্শ, নারীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি সচেতন হতে হবে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুস্থ খাদ্যাভ্যাস, ধূমপান থেকে বিরত থাকা এবং মানসিক চাপ নিয়ন্ত্রণের মাধ্যমে এই ঝুঁকি অনেকাংশে এড়ানো সম্ভব।

কালবেলা/এটিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১০

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১১

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১২

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৩

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৪

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১৫

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১৬

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৭

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৮

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৯

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

২০
X