শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে চীনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

অধ্যাপক ড. এসএমএ ফায়েজের সঙ্গে সাক্ষাৎকালে চীনের প্রতিনিধিদল। ছবি : সংগৃহীত
অধ্যাপক ড. এসএমএ ফায়েজের সঙ্গে সাক্ষাৎকালে চীনের প্রতিনিধিদল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে চীনের সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ এডুকেশন অ্যান্ড কোঅপারেশনের (সিএলইসি) একটি প্রতিনিধিদল।

শনিবার (৩০ আগস্ট) ইউজিসিতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বাংলাদেশ-চায়না অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (অ্যাবকা) সহসভাপতি ড. মোহাম্মদ মঈনুল ইসলাম, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অ্যাবকার সাধারণ সম্পাদক ড. মো. সাহাবুল হকসহ কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

সভায় সিএলইসির সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির ডেপুটি ডিরেক্টর কিয়ান তিয়ানকি। তিনি বলেন, চীনের অর্থনীতি এবং প্রযুক্তিগত উন্নয়নে দেশটির সঙ্গে সম্পর্ক জোরদার করতে বিশ্বে চীনা ভাষার ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ১৯০টি দেশে চীনা ভাষা পড়ানো হচ্ছে। বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে চীনা ভাষা শেখার ব্যাপক আগ্রহ রয়েছে। চীনে পড়াশোনা এবং উচ্চ-বেতনে চাকরির ক্ষেত্রে ভাষা দক্ষতা সহায়ক হবে বলে তিনি জানান।

কিয়ান তিয়ানকি আরও বলেন, চীনা ভাষা শিক্ষা ও সংস্কৃতি প্রসারে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে কাজ করতে তারা আগ্রহী। তিনি এ দেশের বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা মেজর কোর্স হিসেবে চালু করার বিষয়ে ইউজিসির সহযোগিতা প্রত্যাশা করেন। এক্ষেত্রে বাংলাদেশের দক্ষ শিক্ষকদের সহযোগিতায় চীনা ভাষা শিক্ষা দেওয়ার প্রস্তাব করেন তিনি। চীনা ভাষা শিক্ষা ও সংস্কৃতি প্রসারে শিগগিরই ইউজিসির সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করার আশাবাদ ব্যক্ত করেন।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ফায়েজ বলেন, দেশের বিশ্ববিদ্যালয়ে চীনের ভাষা শিক্ষার প্রস্তাব অত্যন্ত ইতিবাচক। চীনের এ প্রস্তাব বাস্তবায়নে সংশ্লিষ্টদের সঙ্গে শিগগির আলোচনা করবেন। এ সময় চীনের প্রতিনিধিদলকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনে বৃত্তির সুযোগ-সুবিধা বৃদ্ধি, যৌথ ডিগ্রি, গবেষণা পরিচালনা এবং চীনে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রসারে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। চীনের সাথে সম্পর্ক বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ব্যাপারে তিনি প্রতিনিধিদলকে আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান সিএলইসি আন্তর্জাতিক চীনা ভাষা শিক্ষার একটি অলাভজনক ও পেশাদার শিক্ষাপ্রতিষ্ঠান। এটি আন্তঃসাংস্কৃতিক শিক্ষার প্রসারে একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

দাবি এমপি শওকতুলের / শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নোবেল পাওয়ার যোগ্য

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা

কোটি টাকার ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে ৪ জন আটক

২২ বলের ফিফটিতে দিলারার রেকর্ড

বিশ্বকাপের আগে ব্যালন ডি’অর জয়ের তালিকায় এগিয়ে যারা

১০

‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’

১১

নজরদারিতে আইভী রহমান, বাড়ির সামনে বসানো হলো সিসিটিভি

১২

প্রশ্ন গোলাম পরওয়ারের / এখনই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, ৫ বছরে কী হবে

১৩

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২

১৪

সামরিক পরাজয়ের পর শত্রুরা গুপ্ত যুদ্ধে নেমেছে : মোজতবা খামেনি

১৫

২ দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

১৬

এক দলে দুই পতাকা! / ইরাকের জার্সিতে বিশ্বকাপ মাতাবেন ‘রাষ্ট্রহীন’ ৪ ফুটবলার!

১৭

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু

১৮

স্ত্রীকে হত্যার পর রক্তাক্ত মরদেহ কাঁধে হাসপাতালে স্বামী

১৯

তীব্র গরম কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

২০
X