কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

নুরের ওপর হামলার প্রতিবাদে এবি পার্টির বিক্ষোভ

এবি পার্টির বিক্ষোভ। ছবি : কালবেলা
এবি পার্টির বিক্ষোভ। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ।

শনিবার (৩০ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এ বিক্ষোভ পালন করে দলটি। এতে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, নুরের স্বাস্থ্য নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। ফ্যাসিবাদের বিচার হলে কেন সহযোগীদের বিচারের আওতায় আনা হবে না? ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন থেকে জাতিকে বঞ্চিত করার জন্য আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সমানভাবে দায়ী। এ জাতিকে দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা বারবার সতর্ক করেছি, জাতীয় পার্টির বিষয়ে সুনির্দিষ্ট ব্যবস্থা নিতে বলেছি কিন্তু সরকার শোনেনি। এখন থেকে রাজপথেই আন্দোলনের মাধ্যমে জবাব দেওয়া হবে।

তিনি বলেন, গণঅধিকারের অফিস পর্যন্ত ভাঙচুর হয়েছে, জাতীয় রাজনৈতিক নেতাদের নৃশংসভাবে নির্যাতন করা হয়েছে। কোনো উস্কানি ছাড়াই মিছিলে হামলা হয়েছে। টালবাহানা না করে সঠিক তদন্ত করতে হবে। এ সময় তিনি দুই দফা দাবি জানান। এগুলো হলো নুরের সর্বোত্তম চিকিৎসা রাষ্ট্রের খরচে নিশ্চিত করতে হবে এবং হামলায় জড়িতদের নাম প্রকাশ করে ৬ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে।

মজিবুর রহমান মঞ্জু হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনারা যদি হাসিনার মতো ডিল করতে চান, তবে পরিণতিও হবে ইয়াহিয়ার মতো। তিনি সেনাবাহিনীসহ সকল বাহিনীকে দেশপ্রেমিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সমাবেশে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, গত এক বছরে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে এমন নির্মমভাবে আইনশৃঙ্খলা বাহিনী মারেনি। অথচ দিল্লির দাসদের অফিস পাহারা দেওয়া হয়, আর গণঅভ্যুত্থানের নেতাদের পেটানো হয়। বাহিনীকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই—আপনাদের কাজ ব্যারাকে থাকা, রাজনীতিতে নাক গলানো নয়। ২৪ ঘণ্টা পার হলেও কাউকে বহিষ্কার করা হয়নি। আমরা জুলাইয়ের শক্তি নিয়ে আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত।

বিক্ষোভ মিছিলটি প্রেস ক্লাব থেকে শুরু হয়ে পল্টন মোড়, বিজয়নগর ও নাইটিঙ্গেল মোড় প্রদক্ষিণ করে গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে প্রতীকী অবস্থান কর্মসূচির মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভে আরও বক্তব্য রাখেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার ও যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি। এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, শাহাদাতুল্লাহ টুটুল, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক(রংপুর) আব্দুল বাসেত মারজান, সাংগঠনিক সম্পাদক (বরিশাল) গাজী নাসির, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব বারকাজ নাসির আহমদ,ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সামিউল ইসলাম সবুজ, শ্রম বিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান, জলবায়ু ও সমুদ্র বিষয়ক সম্পাদক সারোয়ার সাঈদ, সহ সাংগঠনিক সম্পাদক শাজাহান ব্যাপারী, স্বেচ্ছাসেবক ও জনকল্যাণ বিষয়ক সহ সম্পাদক কেফায়েত হোসাইন তানভীর, তোফাজ্জল হোসাইন রমিজ, সহ সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রব জামিল,সহ দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু ও শ্রম বিষয়ক সহ সম্পাদক আজিজা সুলতানা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১০

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১১

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১২

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৩

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৫

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৬

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৭

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৮

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৯

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

২০
X