পাবনা প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

পুত্রবধূর বঁটির কোপে শ্বশুর নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পাবনার সাঁথিয়ায় মানসিক ভারসাম্যহীন পুত্রবধূর ধারালো বঁটির কোপে মোজাম হোসেন (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (৩১ আগস্ট) রাত ৮টার দিকে পৌরসভার দক্ষিণ বোয়াইলমারী কলেজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোজাম হোসেনের বাড়ি উপজেলার ধোপাদহ ইউনিয়নের নাড়িয়াগদাই হলেও বহু বছর ধরে সে সাঁথিয়া কলেজপাড়াতে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাঁথিয়া পৌরসভার কলেজপাড়া গ্রামের মোজাম হোসেনের ছেলে মিঠুর সঙ্গে গত পাঁচ বছর আগে আফড়া গ্রামের আব্দুস সালামের মেয়ে রুমির বিয়ে হয়। বিয়ের পর থেকে সে মানসিক রোগী ছিল বলে জানায় তার পরিবার। সে ঢাকার মানসিক চিকিৎসক ডা. শফিকুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিল। রোববার রাত ৮টার দিকে হঠাৎ রুমির মানসিক চাপটা বেড়ে যায়। শেষে হাতের কাছের বঁটি দিয়ে শ্বশুর মোজামের পেটে ও পিঠে কোপ দেয়। এ সময় তার পেটের ভুঁড়ি বের হয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী হাসপাতালে নেওয়া হলে রাত ৩টার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান বলেন, হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১০

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১১

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১২

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৩

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৪

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৫

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৬

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৭

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৮

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৯

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

২০
X