বগুড়া ব্যুরো
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৫ এএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৯ এএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় স্ত্রীর মামলায় স্বামীর জেল-জরিমানা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বগুড়ায় স্ত্রীর দায়ের করা যৌতুক মামলার রায়ে স্বামী ফিরাজুল ইসলামকে শাস্তি দিয়েছেন আদালত। রোববার (৩১ আগস্ট) বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং-২-এর বিচারক সাদিয়া আফসানা রিমা এই রায় দেন।

ফিরাজুল ইসলামকে দেড় বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। ফিরাজুল ইসলাম সোনাতলা উপজেলার মহেশপাড়া গ্রামের ছানোয়ার মণ্ডলের ছেলে। তিনি পলাতক থাকায় গ্রেপ্তারের পর থেকে তার সাজা কার্যকর হবে। বগুড়ার আদালত ইন্সপেক্টর এই মামলার রায়ের সত্যতা নিশ্চিন্ত করেছেন।

মামলায় বলা হয়েছে, জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের আব্দুল মতিনের মেয়ে নুরুন নাহার মিতুর সঙ্গে ফিরাজুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর তারা ঘর-সংসার করাকালে যৌতুকের টাকার দাবিতে ফিরাজুল তার স্ত্রী নুরুন নাহার মিতুর ওপর শারীরিক নির্যাতন করতে থাকেন। এরই এক পর্যায়ে ফিরাজুল ২০২৩ সালের ২ জুলাই বিকেলে মিতুর বাড়ি শ্যামপুর গ্রামে যান এবং যৌতুক হিসেবে ১ লাখ টাকা মিতু ও তার বাবা-মায়ের কাছে দাবি করেন। যৌতুকের দাবিকৃত টাকা না পেয়ে ফিরাজুল তার স্ত্রী মিতুকে বাবার বাড়িতে রেখে আসেন। এ ব্যাপারে মিতু বাদী হয়ে তার স্বামীর বিরুদ্ধে এ মামলা দায়ের করে। বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট শাহজাদী লায়লা আরজুমান বানু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেগে এনবিসির সাক্ষাৎকার ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১০

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১১

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১২

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৩

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১৪

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১৫

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১৬

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৭

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৮

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৯

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

২০
X