লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ঘরে ঢুকে ছেলে দেখেন মায়ের রক্তাক্ত লাশ

নিহত বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা
নিহত বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা

ভোলার লালমোহনে বসতঘরে ঢুকে আকিমজান নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া একই পরিবারের আরও দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরভুতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ল্যাংগুটিয়া গ্রামের বৃদ্ধার নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। আকিমজান ওই গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী।

বৃদ্ধার ছেলে কামাল বলেন, মা-বাবা বড় ভাই রফিকের সঙ্গে থাকেন। আজ সকালে তাদের ঘরের সামনের দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করি। কোনো শব্দ না পাওয়ায় ঘরের অন্য পাশে গিয়ে দেখি দরজা খোলা। ঘরে ঢুকে সামনের বারান্দায় গিয়ে দেখতে পাই মায়ের রক্তাক্ত লাশ পড়ে আছে। অপরদিকে বাবা ও ভাই রফিকের স্ত্রী তানিয়া বেগমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। আমার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে পুলিশকে খবর দেয়।

তিনি আরও বলেন, এর আগে কয়েকবার আমাদের বাড়ি চুরি হয়েছে। তবে এবার ডাকাতি করে ঘরের স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতরা।

লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তদের চিনে ফেলায় বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনিব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১০

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১১

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১২

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৩

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৭

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৮

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৯

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

২০
X