মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৬ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

শখের বাইকেই প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

ফুয়াদ হাসান হৃদয়। ছবি : সংগৃহীত
ফুয়াদ হাসান হৃদয়। ছবি : সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ফুয়াদ হাসান হৃদয় নামের সাবেক এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর উত্তরা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন তিনি। নিহত ফুয়াদ হাসান হৃদয় নওগাঁ সদর উপজেলার বাসিন্দা।

বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে বাইক চালানোর সময় দুর্ঘটনায় আহত হয় ফুয়াদ। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ফুয়াদ ভ্রমণপ্রিয় ছিল। বাইক নিয়ে দেশের ৬৩ জেলা ঘুরে শেষ করেছে সে। শুধু ভোলাতে যাওয়া হয়নি। হয়তো বাইকেই তার মৃত্যু লেখা ছিল।

ড. মো. আসাদুজ্জামান বলেন, ফুয়াদের মৃত্যুর খবরে বাকৃবি ক্যাম্পাসে নেমে এসেছে শোকের ছায়া। সহপাঠী, বন্ধু ও শিক্ষকেরা তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X