কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৮ এএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতাকর্মীদের নিয়ে সভা, সিপিপির সেই উপপরিচালককে বদলি

গোলাম কিবরিয়া। ছবি : সংগৃহীত
গোলাম কিবরিয়া। ছবি : সংগৃহীত

খুলনার কয়রায় আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে মিটিংয়ের অভিযোগ ওঠার পর ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটির (সিপিপি) উপপরিচালক গোলাম কিবরিয়াকে চট্টগ্রামে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিপিপির পরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল আবেদিন স্বাক্ষরিত স্মারকে তাকে চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে বদলি করা হয়।

জানা গেছে, সিপিপির খুলনার উপপরিচালক মো. গোলাম কিবরিয়া উপজেলা প্রশাসনসহ কাউকে না জানিয়ে গত শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১০টায় সুন্দরবন বালিকা বিদ্যালয়ে সিপিপির সভার আয়োজন করে। সিপিপির আড়ালে আওয়ামী লীগকে পুর্নবাসন এবং আওয়ামী লীগের আমলে করা ওই কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকায় স্থানীয় জনগণ বিষয়টি জানতে পেরে উপপরিচালককে অবরুদ্ধ করে রাখে। তাৎক্ষণিক খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরুদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে।

পরে স্থানীয় রাজনৈতিক দলের নেতা ও সাংবাদিকদের উপস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনা হলে সেখানে তিনি তার ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং লিখিত মুচলেকা দিয়ে মুক্তি পান।

এ বিষয়ে গত শুক্রবার (২৯ আগস্ট) কালবেলা অনলাইনে ‘কয়রায় আ.লীগের নেতাকর্মীদের নিয়ে সভা, মুচলেকায় মুক্ত উপপরিচালক’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

সিপিপির পরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল আবেদীন বলেন, সিপিপির খুলনার উপপরিচালক গোলাম কিবরিয়াকে চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, প্রাথমিকভাবে তাকে বদলি করা হয়েছে। পরে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ২০০৮ সালে আওয়ামী সরকারের আমলে একতরফাভাবে কয়রায় সিপিপির কমিটি গঠন করা হয়। দীর্ঘদিন কমিটি পুনর্গঠন না করে সম্প্রতি ওই কমিটির অনুকূলে সেফটি সামগ্রী বিতরণ করায় কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন দেখা দেয় এবং ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এমন অবস্থায় কাউকে না জানিয়ে অনেকটা চুপিসারে উপপরিচালক ছুটির দিনে বিতর্কিত ওই কমিটির নেতাকর্মীদের নিয়ে সভা করা অবস্থায় জনগণ তাকে অবরুদ্ধ করে। এ ছাড়া তার বিরুদ্ধে না করেও সভা দেখিয়ে টাকা তুলে আত্মসাতের অভিযোগ রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X