বেলাব (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজদের মানুষ ক্ষমতায় দেখতে চায় না : চরমোনাই পীর

নরসিংদীতে জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবি : কালবেলা
নরসিংদীতে জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবি : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, চাঁদাবাজদের মানুষ ক্ষমতায় দেখতে চায় না। আগামী নির্বাচনে ইসলামী নীতি আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করতে হবে।

বুধবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর রায়পুরা পৌরসভার মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২৪ ইসলামভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা এবং গৌরবময় ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ নরসিংদীর রায়পুরা উপজেলা উপযোগীদের শান্তির জনপদে রূপান্তরিত করার প্রত্যয়ে বায়পুরা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এ অুনষ্ঠানের আয়োজন করে।

তিনি বলেন, আমি পরিষ্কার করে বলছি আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির সঙ্গে শত্রুতা নেই। কিন্তু যারা আমাদের বাংলাদেশকে ভারত বানিয়েছে, এ চাঁদাবাজ, খুনিদের বাংলার মানুষ সংসদে দেখতে চায় না। এ দেশের মানুষ এখন সজাগ হয়ে গেছে এবং চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে একযোগে আন্দোলন করতে প্রস্তুত। দেশের মানুষ চাইছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং এর জন্য পিআর পদ্ধতির নির্বাচন হতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা উপজেলা শাখার সভাপতি আলহাজ আব্দুল মতিন শিপলু মোল্লার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী সংস্কৃতিক সংগঠন কলরবের নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা মো. বদরুজ্জামান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সিনিয়র নায়েবে আমির মুফতি শাহ ইফতেখার তারিক, যুগ্ম মহাসচিব মুফতি আতীকুর রহমান মুজাহিদ, কেন্দ্রীয় নেতা মাওলানা শফিকুল ইসলাম সরকার, মাওলানা আইয়ুব বিন মেহেদী উদ্দিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

জনসভায় উপজেলার বিভিন্ন স্থান থেকে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X