ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৯ এএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় ধাক্কা লাগা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ

দুই গ্রামবাসীর সংঘর্ষে সড়কে দুপক্ষের অবস্থান। ছবি : কালবেলা
দুই গ্রামবাসীর সংঘর্ষে সড়কে দুপক্ষের অবস্থান। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শরীরে ধাক্কা লাগা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের প্রায় ৪০ জন আহত হয়েছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার হাসপাতাল মোড় এলাকায় সৈয়দটুলা ও উচালিয়াপাড়া গ্রামের মধ্যে এ সংঘর্ষে চলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরাইল হাসপাতাল মোড় এলাকায় উচালিয়া পাড়া গ্রামের মোশাররফের সঙ্গে থাকা এক যুবকের সৈয়দটুলা গ্রামের মুজাহিদের শরীরে ধাক্কা লাগে। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। মোশাররফ ঝগড়া থামাতে গেলে মুজাহিদ তার মাথায় আঘাত করে।

এর জের ধরে সৈয়দটুলা ও উচালিয়াপাড়া গ্রামের লোকজন টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই গ্রামের বিভিন্ন পয়েন্টে ধাওয়া-পাল্টা ধাওয়া আর ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে আহত হন অন্তত ৪০ জন।

সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। পরে পুলিশ ও সেনাবাহিনী মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১০

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১১

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১২

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৩

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৪

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৫

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৬

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৯

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

২০
X