কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৯ এএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে ভয়াবহ আগুনে পুড়ল শতাধিক দোকান

আগুন নেভাচ্ছেন এক ফায়ার সার্ভিসের সদস্য। ছবি : কালবেলা
আগুন নেভাচ্ছেন এক ফায়ার সার্ভিসের সদস্য। ছবি : কালবেলা

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে অন্তত অর্ধশত দোকান ও মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোরে চৌরাস্তার মুদিখানা মার্কেটের কাঁচাবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ব্যবসায়ীদের দাবি, আগুন লেগে মুদি-মনোহারি, কাঁচা সবজির বাজারসহ অন্তত শতাধিক দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী কিতাব আলী বলেন, রাতে দোকান বন্ধ করার সময় ৫০ হাজার টাকা খুচরা রেখে যাই। সকালে খবর পাই দোকানে আগুন লেগেছে। দোকানের কাছে গিয়ে কোনো কিছুই বের করতে পারি নাই। চোখের সামনে লাখ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, চান্দনা চৌরাস্তায় শাপলা ম্যানশনের পেছনে কাঁচাবাজারে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে গাজীপুর, ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

তিনি আরও বলেন, শুরুতে পানির স্বল্পতা ও প্রচণ্ড ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। পরে পাশের পুকুর ও শাপলা ম্যানশন থেকে পানি সরবরাহ করে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন ৭টা ২০মিনিটে নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ডাম্পিং চলছে।

মোহাম্মদ মামুন বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১০

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১১

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১২

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৩

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৪

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৫

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৬

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৭

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৮

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৯

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

২০
X