সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৩ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

কুখ্যাত সন্ত্রাসী কোপা মাসুদ গ্রেপ্তার

আইনশৃঙ্খলা বাহিনীর হাতে কোপা মাসুদসহ গ্রেপ্তার আসামিরা। ছবি : সংগৃহীত
আইনশৃঙ্খলা বাহিনীর হাতে কোপা মাসুদসহ গ্রেপ্তার আসামিরা। ছবি : সংগৃহীত

সাতক্ষীরায় কুখ্যাত সন্ত্রাসী মাসুদ রানা ওরফে কোপা মাসুদকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্প।

এর আগে বুধবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ব্রহ্মরাজপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মাসুদ রানা ওরফে কোপা মাসুদ ছাড়াও গ্রেপ্তার অন্য দুজন হলেন—মাসুদের সহযোগী শেখ বাদশা ফয়সাল ও জুয়েল।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে কোপা মাসুদ সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ও ধূলিহর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি, অস্ত্রের ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি, ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়, মাদকসেবনসহ একাধিক অভিযোগ ছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রেপ্তারের পর কোপা মাসুদ ও অন্যদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। অপরাধ দমনে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১০

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১১

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১২

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৩

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৪

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৫

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৬

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৭

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৮

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৯

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

২০
X