ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুকে ‘বিদায় পৃথিবী’ লিখে গলায় ফাঁস দিল কিশোর

বেকারি শ্রমিক রিফাত হোসেন। ছবি : সংগৃহীত
বেকারি শ্রমিক রিফাত হোসেন। ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে ফেসবুকে স্ট্যাটাসের পর গলায় ফাঁস দিয়ে রিফাত হোসেন (১৫) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার পৌর শহরের নুর মহল্লার কোহিনুর বেকারির কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত রিফাত নীলফামারী সদর উপজেলার চাপরা ইউনিয়নের বড়ই গ্রামের সিদ্দিকুল ইসলামের ছেলে ও ঈশ্বরদী কোহিনুর বেকারি কারখানার শ্রমিক ছিলেন।

কারখানার মালিক রাসেল ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতেও সব শ্রমিক কাজ শেষে বাড়ি চলে যায়। রিফাতও অন্যদিনের মতোই কারখানার ভেতরে ঘুমায়। কিন্তু সকালে ওই কক্ষের ভেতরে ফ্যানের সঙ্গে তার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় তারা। এদিকে ভোর রাতে রিফাত তার ফেসবুকে আত্মহত্যার বিষয়ে একটি স্ট্যাটাস দেয়। যেখানে সে লিখে ‘আমি লাইফে যা কিছু করেছি তা ক্ষমার যোগ্য না। আল্লাহ যেন আমার বাবা-মাকে ভালো রাখে। আমি তাদের জন্য কিছু করতে পারিনি। বিদায় পৃথিবী।’

ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির আইসি আবদুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১০

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১১

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১২

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৩

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৫

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৬

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৭

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৮

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৯

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

২০
X