‎ ‎লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২১ পিএম
অনলাইন সংস্করণ

গুম-খুনের শিকার পরিবারের পাশে থাকবে বিএনপি : এ্যানি

লক্ষ্মীপুরে বিএনপির সম্মেলনে বক্তব্য দেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা
লক্ষ্মীপুরে বিএনপির সম্মেলনে বক্তব্য দেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা

‎বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিগত ১৭ বছরে যারা গুম-খুনের শিকার হয়েছে, তাদের ত্যাগ অপরিসীম। তাদের পরিবারের ত্যাগ শুধু শিকার করে শেষ করা যাবে না। আগামী জাতীয় নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে বিএনপি এসব গুম-খুনের শিকার পরিবারের পাশে থাকবে।

‎শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা বিএনপির সম্মেলনে এ কথা বলেন তিনি।

‎এ সময় এ্যানি স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গনের নেতা প্রেসিডেন্ট জিয়া ও জুলাই আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে বলেন, সামনে নতুন বাংলাদেশ গঠনের সুযোগ রয়েছে। ফ্যাসিবাদ যাতে ফিরতে না পারে এবং নতুন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম বেল্লাল হোসেনের (ভিপি) সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বাফুফের সহসভাপতি মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১০

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১১

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১২

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৩

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৫

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৬

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৭

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৮

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৯

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

২০
X