মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
পবা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:১২ পিএম
অনলাইন সংস্করণ

হামলা চালিয়ে গুঁড়িয়ে দিল খানকা

আজিজ ভান্ডারী নামে খানকা শরিফে হামলা ও ভাঙচুর করা হয়। ছবি : কালবেলা
আজিজ ভান্ডারী নামে খানকা শরিফে হামলা ও ভাঙচুর করা হয়। ছবি : কালবেলা

রাজশাহীর পবা উপজেলায় খানকা শরিফে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলা চালিয়ে আজিজ ভান্ডারী নামে খানকা শরিফটি ভেঙে ‍গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর উপজেলার বড়গাছি ইউনিয়নের পানিশাইল চন্দ্রপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জুমার নামাজের পর স্থানীয় তৌহীদি জনতা ও মুসল্লিরা একত্রিত হয়ে লাঠিসোটা নিয়ে হামলা চালায়।

জানা গেছে, ফটিকছড়ি মাইজভান্ডারী দরবার শরিফের পীর গোলামুর রহমানের ভক্ত পবার আজিজুল ইসলাম। তিনি খেলাফত নিয়ে নিজে তার ভক্তদের বায়াত দিয়ে থাকেন। পবার পানিশাইল চন্দ্রপুকুর গ্রামে তিনি মাইজভান্ডারীর নামে খানকা শরিফও করেছেন। সেই খানকা শরিফেই গতকাল হামলা হয়।

আজিজুল ইসলাম মাইজভান্ডারীর জামাতা বুলবুল ইসলাম বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতি বছরের মতো এবারও খানকা শরিফের পক্ষ থেকে তিন দিনের ওয়াজ মাহফিল এবং ওরসের আয়োজন করা হয়। প্রথম দিন গত বৃহস্পতিবার ছিল ভক্তদের আগমন, দ্বিতীয় দিন শুক্রবার ওয়াজ মাহফিল ও তবারক বিতরণ এবং শনিবার ওরস আয়োজন করা হয়েছিল।

তিনি আরও বলেন, খানকা শরিফে হামলা চালানো হতে পারে— এমন খবর আমরা আগেই পেয়েছিলাম। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও অবগত ছিল। কিন্তু শুক্রবার জুমার নামাজের পর হঠাৎ করে দলে দলে লোকজন লাঠিসোটা নিয়ে হামলা চালায়। পুরো খানকা শরিফ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

এলাকার এক বাসিন্দা বলেন, দরবার শরিফের নাম করে সেখানে মাদকের হাট বসত। প্রকাশ্যে গাঁজাসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য সেবন করা হতো। সেখানে বেদাত কাজ হতো। তাই স্থানীয় জনতা সেটি ভেঙে দিয়েছে। তিনি জানান, খানকা শরিফটি মূলত টিনের ছাউনি দিয়ে আবৃত ছিল। স্থানীয় লোকজন সেখানে গিয়ে টিনের ছাউনি ও বেড়া ভেঙে দিয়েছে।

জানতে চাইলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) গাজিউর রহমান কালবেলাকে বলেন, স্থানীয় জনতা ওই খানকা শরিফ ভেঙে দিয়েছে বলে শুনেছি। এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X