সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২০ এএম
অনলাইন সংস্করণ

সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগ

আগুনে ঘরের হলরুমের আসবাবপত্র, কাপড়-চোপড় ও নিচতলার ড্রয়িংরুমের কিছু অংশ পুড়ে যায়। ছবি : কালবেলা
আগুনে ঘরের হলরুমের আসবাবপত্র, কাপড়-চোপড় ও নিচতলার ড্রয়িংরুমের কিছু অংশ পুড়ে যায়। ছবি : কালবেলা

ফেনীর সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটনের বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের ফতেহপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আগুনে ঘরের হলরুমের আসবাবপত্র, বাড়ির কেয়ারটেকারের কাপড়-চোপড় ও নিচতলার ড্রয়িংরুমের কিছু অংশ পুড়ে যায়। বড় ধরনের ক্ষয়ক্ষতির আগেই স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা আগুন দিয়েছে।

জানা গেছে, জহির উদ্দিন মাহমুদ লিপটন পরিবারের কেউ বাড়িতে বসবাস করে না। পরিবারের অন্য সদস্যরা চাকরি, ব্যবসার সুবাদে এলাকার বাইরে থাকেন।

এদিকে অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে জহির উদ্দিন মাহমুদ লিপটন লেখেন—‘সন্ত্রাসী বন্ধুদের অগ্নিসংযোগে আমি বিচলিত নই। যেখানে ৩২ নাম্বারে আগুন জ্বালিয়ে বাংলাদেশকে অগ্নিকুণ্ডের ভুতুড়ে বানানো হয়েছে, সেখানে আমার মতো নগণ্য একজন মুক্তিযোদ্ধার সন্তানের বাড়ি পোড়ানো খুবই স্বাভাবিক মনে হয়। তবে প্রশ্ন জাগে, প্রায় ১৩ মাস পর এমন পরিকল্পিত অগ্নিসংযোগ কেন? আমি কি গত কয়েক মাসে আওয়ামী লীগে যোগ দিয়েছি, নাকি অন্য কিছু? আমি বিচার চাই না।’

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়োজিদ আকন বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুন কীভাবে লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা নিজেরাই আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১২

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৩

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৫

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৬

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৭

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৮

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৯

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

২০
X