সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ভিডিও ধারণ কেন্দ্র করে যুবক খুন

ফেনী জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
ফেনী জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

ফেনীর সোনাগাজীতে ভিডিও ধারণকে কেন্দ্র করে মো. সুজন নামে এক অটোরিকশাচালককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় প্রধান আসামি মো. মামুন, তার স্ত্রী আসমা আক্তার ও মামুনের শাশুড়ি জুসিয়া বেগমকে পুলিশ গ্রেপ্তার করেছে। মো. সুজন উপজেলার চরদরবেশ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ চরসাহাভিকারী গ্রামের মো. মোস্তফার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুজন (২৬) তার স্ত্রী ও চার বছরের মেয়েকে নিয়ে জমাদার বাজার সংলগ্ন বাসায় ভাড়া থাকতেন। পাশের কক্ষে থাকতেন অভিযুক্ত মামুন ও তার স্ত্রী আসমা আক্তার।

জানা গেছে, রোববার (২ নভেম্বর) সকালে আসমা আক্তারের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সুজনের মোবাইলে ধারণ করা হয় বলে অভিযোগ ওঠে। ওই ভিডিও ধারণের ঘটনাকে কেন্দ্র করে রাতেই মামুন ক্ষিপ্ত হয়ে সুজনের ওপর হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেন।

সুজনের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে ফেনী সদর হাসপাতাল হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

সুজনের ভাতিজা তারেক খান জানান, সকালে মামুনের স্ত্রীর অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণের বিষয়টি নিয়ে রাতেই মামুন ও তার পরিবারের সদস্যরা মিলে সুজনকে হত্যা করে। প্রথমে তাকে বেধড়ক পিটিয়ে পরে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

এদিকে পুলিশ ঘটনার পর অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম। তিনি জানান, এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার তদন্ত চলছে, জড়িত অন্যদেরও চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১০

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

১১

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

১২

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৩

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

১৪

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

১৫

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

১৬

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

১৭

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১৮

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১৯

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

২০
X